Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

সন্তানের নাম ‘সামরাজ’ রাখার প্রস্তাব, যা বললেন সামান্থা

মোঃ মুরাদ হোসাইনbyমোঃ মুরাদ হোসাইন
August 31, 2026- 9:00 am
in দেশ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি তার গর্ভাবস্থার বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি প্রকাশ করে বেবি বাম্পের ঝলক দেখিয়েছেন তিনি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে এটি সামান্থার প্রথম সন্তান। জীবনের নতুন এই অধ্যায়ের নানা মুহূর্তও নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন অভিনেত্রী।

তবে সামান্থার সাম্প্রতিক পোস্টে ভক্তদের একজন তাদের অনাগত সন্তানের সম্ভাব্য নাম নিয়েও পরামর্শ দিয়েছেন। ওই ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, মেয়ের নাম সামাইরা আর ছেলের নাম সামরাজ কেমন হয়? সাম ও রাজ—দুজনের নামের দারুণ সমন্বয়! নিজের যত্ন নিন, সামান্থা।

ভক্তের এই নামের প্রস্তাবে অবশ্য বেশ মজার ছলেই প্রতিক্রিয়া জানিয়েছেন সামান্থা। ‘সামরাজ’ নামটি নিয়ে অভিনেত্রী লিখেছেন, সামরাজ। নামটা একটু নিজেদের নিয়েই বেশি হয়ে যাচ্ছে না?

সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি। তার এই রসিক জবাব মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনও আয়োজন করেছিলেন সামান্থা। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজের গর্ভাবস্থার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

প্রথমবার মা হতে চলা নারী এবং নতুন মায়েদের উদ্দেশে জানতে চেয়ে সামান্থা বলেন, তারা কেমন আছেন। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি লেখেন, শিশুর জন্য প্রয়োজনীয় সবকিছু কিনে ফেলেছি। এখন সেই সব জিনিস দেখেই কিছুটা ভয় লাগছে।

গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক ও পরিচিত একটি অভিজ্ঞতা। এক ভক্ত নিজের ওজন বাড়ার কথা জানালে সামান্থাও তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি জানান, এ পর্যন্ত তার ওজন ১১ কেজি বেড়েছে।

অন্য এক নারী সামান্থাকে গর্ভাবস্থায় যতটা সম্ভব বেশি ঘুমানোর পরামর্শ দেন। তিনি বলেন, সন্তান জন্মের পর তার জীবন পুরোপুরি বদলে যাবে এবং আর আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ থাকবে না।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু আগামী ডিসেম্বর মাসে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।

 

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাগের মাথায় ‘আমি মুসলমান না’ বললে কি নতুন করে কালেমা পড়তে হবে?

রাগের মাথায় ‘আমি মুসলমান না’ বললে কি নতুন করে কালেমা পড়তে হবে?

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৫, মামলা ৪৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৫, মামলা ৪৬

আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি কাম্য নয়: হাইকোর্টের রায়

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

সর্বশেষ সংবাদ

প্রতিদিনের যে ৫ অভ্যাস নীরবে আপনার লিভারের ক্ষতি করছে

প্রতিদিনের যে ৫ অভ্যাস নীরবে আপনার লিভারের ক্ষতি করছে

এবার বেরিয়ে এলো মানিক পশারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার রহস্য

এবার বেরিয়ে এলো মানিক পশারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার রহস্য

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

গর্ভাবস্থার প্রথম ৩ মাসে যে খাবারগুলো খাওয়া জরুরি

গর্ভাবস্থার প্রথম ৩ মাসে যে খাবারগুলো খাওয়া জরুরি

রাগের মাথায় ‘আমি মুসলমান না’ বললে কি নতুন করে কালেমা পড়তে হবে?

রাগের মাথায় ‘আমি মুসলমান না’ বললে কি নতুন করে কালেমা পড়তে হবে?

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com