Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
December 2, 2025- 3:30 pm
in কূটনীতি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা (তরুণরা) কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি। এ কক্ষে যারা বসে আছেন, তাদের দিয়েই এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ।’ তরুণদের ভালো কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে অংশগ্রহণ করেছেন। আপনারা প্রথম ধাপ সম্পন্ন করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা দ্বিতীয় ধাপে কীভাবে নিজেদের আরো উন্নতি করতে পারি? তৃতীয় ধাপে কীভাবে আরো আত্মবিশ্বাসী হতে পারি?’

তিনি বলেন, ‘এ ধাপগুলো গ্রহণের মাধ্যমে হাজার মাইলের যাত্রা সম্পন্ন হবে এবং আমরা এ যাত্রা সফলতার সঙ্গে সম্পন্ন করতে পারব বলে বিশ্বাস করি।’ প্রধান উপদেষ্টা তরুণদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি চিন্তা করেন, স্বপ্ন দেখেন, তাহলে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তাহলে তা কখনই ঘটবে না।’

ক্ষুদ্র ঋণের যাত্রার কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ডায়রিয়ার প্রকোপের সময় আমরা ওরাল স্যালাইন তৈরির একটি সহজ ফর্মুলা তৈরি করি এবং মানুষকে এটি তৈরি করার উপায় জানাই, যাতে এ মহামারী প্রতিরোধ করা যায়।’

সামাজিক ব্যবসা খুবই সহজ ধারণা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘ব্যবসা মানে শুধু লাভ বৃদ্ধি করা নয়; আরেক ধরনের ব্যবসা হতে পারে—এমন একটি ব্যবসা যা সামাজিক সমস্যার সমাধান করবে।’

ড. ইউনূস বলেন, ‘টাকা উপার্জন করা হয়তো আনন্দের, কিন্তু অন্যকে খুশি করা হলো পরম আনন্দের। আর সে কারণেই সামাজিক ব্যবসার ধারণা এসেছে।’

স্বাস্থ্য খাতকে সামাজিক ব্যবসার একটি বৃহৎ ক্ষেত্র উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফার্মাসিউটিক্যাল শিল্প একটি সামাজিক ব্যবসা হওয়া উচিত, কারণ এটি মানুষের জীবনের সঙ্গে জড়িত।’

সবাইকে তাদের চিন্তাভাবনার মধ্যে সামাজিক ব্যবসার ধারণা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষ এটি করবে, কারণ অন্যের সমস্যা সমাধান করাই পরম আনন্দের উৎস।’

তরুণদের সামাজিক ব্যবসার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘দাতব্য কার্যক্রমের একটি মাত্র জীবনচক্র থাকে, কিন্তু সামাজিক ব্যবসার জীবনচক্র অন্তহীন। এক হলো সমস্যার সমাধান করা যায়, কিন্তু টাকা বারবার পুনরায় ঘুরে আসতে থাকে।’

তিনি আরো বলেন, ‘আমরা যেমন নতুন বাংলাদেশ গড়ছি, তেমনি আমরা একটি নতুন বিশ্ব গড়ারও প্রতিশ্রুতি নিচ্ছি।’

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন, আর আহতদের অনেকে হাত-পা হারিয়েছেন। তাদের এ আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি

কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার

দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো চুক্তি করবে না : হুমায়ুন কবির

স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্র-ফ্রান্সসহ বিভিন্ন দেশের শুভেচ্ছা

সর্বশেষ সংবাদ

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com