Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কতা

মোঃ বিপ্লবbyমোঃ বিপ্লব
August 9, 2026- 1:14 pm
in অর্থনীতি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর গত দুই মাসে ৬৩ শতাংশ বেড়েছে। এ অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চাইলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। ফলে বিনিয়োগকারীদের এই কোম্পানির শেয়ারে

বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে আহ্বান জানিয়েছেন ডিএসই।স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ১ জুন ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৪১ টাকা ৫০ পয়সা। যা ৬ আগস্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ মাত্র দুই মাসে শেয়ারটির দাম বেড়েছে ২৬ টাকা ১০ পয়সা বা প্রায় ৬৩ শতাংশ।

ডিএসইর ব্যাখ্যার জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদরের এ বৃদ্ধির পেছনে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। ফলে দর বৃদ্ধির নির্দিষ্ট কোনো কারণ কোম্পানির জানা নেই।

এদিকে কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২০ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা। ফলে এ প্রান্তিকে মুনাফা বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

গত ৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৬ পয়সা।

বাজারসংশ্লিষ্টদের মতে, কোম্পানিটির মুনাফা বাড়লেও শেয়ারদরের বৃদ্ধির হার তার তুলনায় অনেক বেশি। তাই এ ধরনের শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের কোম্পানির মৌলভিত্তি ও ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

২৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

গ্লোবাল ফাইন্যান্সের সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার পেয়েছে এমটিবি

ঋণ প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ডলার, অর্থছাড়ের শীর্ষে আইডিএ-এডিবি

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com