Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

পণ্যের মান পরীক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বিএসটিআইয়ের চট্টগ্রাম ল্যাব

byমোঃ শাকিল আহামেদ
September 6, 2026- 5:34 pm
in অর্থনীতি, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
পণ্যের মান পরীক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বিএসটিআইয়ের চট্টগ্রাম ল্যাব

বাংলাদেশের পণ্যমান, খাদ্যনিরাপত্তা ও গুণগতমান নিশ্চিতকরণে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরি। প্রথমবারের মতো বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের বাইরে কোনো ল্যাবরেটরি হিসেবে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে চট্টগ্রামের রসায়ন ল্যাব।

রোববার (৬ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মোহা. আমিনুল ইসলাম বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের কাছে এ অ্যাক্রেডিটেশন সনদ হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই ঢাকার পরিচালক (রসায়ন) খলিলুর রহমান, বিএসটিআই চট্টগ্রামের উপ-পরিচালক (মেট) ও অফিস প্রধান মো. মোমেন উস সাজ্জাদ, উপ-পরিচালক (রসায়ন) ও কোয়ালিটি ম্যানেজার ইব্রাহিম খলিল এবং সহকারী পরিচালক (রসায়ন) ও ডেপুটি কোয়ালিটি ম্যানেজার ড. খোরশেদ আলম।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরি আমদানিকৃত ও দেশীয় খাদ্যপণ্যের গুণগতমান নিশ্চিত করতে ভোজ্যতেলের ভিটামিন-এ, রিফ্র্যাকটিভ ইনডেক্স এবং জুস ও সসজাতীয় পণ্যের ব্রিক্স প্যারামিটারে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ সনদ অর্জনের ফলে এসব পণ্যের পরীক্ষণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন করার সক্ষমতা আরও বাড়বে। একইসঙ্গে বিএসটিআইয়ের পরীক্ষণ প্রতিবেদন আন্তর্জাতিক বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি বিএসটিআই চট্টগ্রাম অফিস নতুন দশতলা ভবনে স্থানান্তরিত হওয়ায় পরীক্ষণ ও সেবা কার্যক্রমের পরিধি বাড়ছে। নতুন পণ্য ও পরীক্ষণ প্যারামিটার যুক্ত হওয়ায় চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা অধিকাংশ পণ্যের পরীক্ষণ সুবিধা চালু হয়েছে।

বর্তমানে বিএসটিআই চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরিতে অত্যাধুনিক এএএস, এইচপিএলসি, জিসি-এমএসএমএস, আইসিপি-এমএস ও এলসি-এমএসসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে। এ ছাড়া পেট্রোলিয়াম পণ্য পরীক্ষণের জন্য ভিসকোমিটার, ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার, পোর পয়েন্ট টেস্টার ও ডেনসিটিমিটারসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক (অফিস প্রধান) মো. মোমেন উস সাজ্জাদ বলেন, নতুন পণ্য ও প্যারামিটারকে পরীক্ষণ কার্যক্রমের আওতায় আনার মাধ্যমে দেশের খাদ্য ও অন্যান্য পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে বিএসটিআই চট্টগ্রাম আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। এ অর্জনের ফলে পণ্য পরীক্ষণের ক্ষেত্রে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষণ সুবিধা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের নিরাপত্তা, গুণগতমান এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সর্বশেষ সংবাদ

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com