Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

Mahbub HasanbyMahbub Hasan
September 20, 2026- 6:36 pm
in অর্থনীতি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং শুল্ক-অশুল্ক বাধা দূর করতে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে। 

একইসঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে।

রোববার (২০ সেপ্টেম্বর, ২০২৬) গুলশান কার্যালয়ে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব বিষয়ে আলোকপাত করেন।

সাক্ষাতে ডেপুটি হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণ এবং দু’দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আর জোরদার করা প্রয়োজন।

এ সময়, দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডেপুটি হাইকমিশনার।

তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে তাঁর দপ্তর দু’দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে।

এ বিষয়ে এফবিসিসিআই’র নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা আহ্বান করেন তিনি।

ইন্ডিয়ান ডেপুটি হাইকমিশনার জানান, এই মুহূর্তে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।

বাণিজ্যে বড় ব্যবধান

বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্কে দুই দেশের বাণিজ্যের পরিমাণে বড় ব্যবধান রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ১০ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি হয়েছে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের। ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি বাংলাদেশের বিপক্ষে ৯ বিলিয়ন ডলারের বেশি হয়েছে।

তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৩৩৫ দশমিক ২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ভারতের রপ্তানি ছিল ৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ থেকে আমদানি ১ দশমিক ৬২ বিলিয়ন ডলার। ওই সময় দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

এফবিসিসিআই’র প্রশাসক জানান, বাংলাদেশ-ইন্ডিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে যৌথ টাস্কফোর্স গঠন ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।

উদীয়মান এবং সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ ও বাণিজ্য এগিয়ে নিতে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ

সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক Advertisement

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক Advertisement

আজকের স্বর্ণের দাম: ২১ সেপ্টেম্বর ২০২৬

১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা

বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের প্রতিনিধিদল

সর্বশেষ সংবাদ

চেমন আরার ১১ সন্তান— কেউ বিচারক, কেউ চিকিৎসক, কেউ উপাচার্য

চেমন আরার ১১ সন্তান— কেউ বিচারক, কেউ চিকিৎসক, কেউ উপাচার্য

বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ

সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ

ব্লু ইকোনমির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি : শিক্ষামন্ত্রী

ব্লু ইকোনমির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি : শিক্ষামন্ত্রী

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী

এমপি নজরুলের গ্রেফতারে স্পিকারকে চিঠি দেবে পুলিশ

এমপি নজরুলের গ্রেফতারে স্পিকারকে চিঠি দেবে পুলিশ

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com