Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত দাবি পরিশোধের সিদ্ধান্ত

মোঃ মুরাদ হোসাইনbyমোঃ মুরাদ হোসাইন
September 22, 2026- 8:05 pm
in অর্থনীতি, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত দাবি পরিশোধের সিদ্ধান্ত

পুঁজিবাজারে পাঁচটি ব্রোকারেজ হাউজের ব্যর্থতায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে যাদের পাওনা ৫ লাখ টাকা পর্যন্ত, তাদের সম্পূর্ণ অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই অর্থ পরিশোধের কার্যক্রম শুরু হবে। এতে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৯২৫ জন বিনিয়োগকারীর মধ্যে প্রায় ৯৭ শতাংশ বা ১৭ হাজার ৩৩২ জন তাদের পাওনা সম্পূর্ণ ফেরত পাবেন।

ক্ষতিগ্রস্ত ব্রোকারেজ হাউজগুলো হলো- মশিউর সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ এবং সালতা সিকিউরিটিজ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার। আরো বক্তব্য দেন ডিএসইর বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের (আইপিএফ) চেয়ারম্যান নাসরিন বেগম

ডিএসইর চেয়ারম্যান বলেন, পাঁচটি ব্রোকারেজ হাউজে বর্তমানে ১৭ হাজার ৯২৫ জন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন। এসব বিনিয়োগকারীর মধ্যে এরইমধ্যে আইপিএফ থেকে প্রায় ৩৭ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত হয়েছে, যেসব বিনিয়োগকারীর পাওনা ৫ লাখ টাকা পর্যন্ত, তাদের সম্পূর্ণ অর্থ আইপিএফ থেকে পরিশোধ করা হবে।

তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। এতে প্রায় ৯৭ শতাংশ বিনিয়োগকারী তাদের টাকা সম্পূর্ণভাবে ফেরত পাবেন। পুরো প্রক্রিয়াটি শেষ হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগতে পারে।

মোমিনুল ইসলাম বলেন, অবশিষ্ট ৫৯৩ জন বিনিয়োগকারীর পাওনা আদায়ের জন্য খেলাপি ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করা হবে। এসব প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি, পরিচালকদের ব্যক্তিগত সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইপিএফে ভবিষ্যতে জমা হওয়া অর্থ থেকেও তাদের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ‘এটি শুধু একটি মাইলফলক নয়, সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।’

পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক, বিচারক ও ব্যাংকার তাদের সর্বস্ব হারিয়েছেন। কেউ কেউ অসুস্থ, আবার কারও পরিবারের জরুরি প্রয়োজন রয়েছে। তাদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নৈতিক দায়িত্ব হিসেবেও দেখা হচ্ছে বলে জানান তিনি।

আইপিএফের অর্থের উৎস

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ পরিশোধে আইপিএফের ভূমিকার কথা তুলে ধরে ডিএসইর চেয়ারম্যান বলেন, ব্রোকারেজ হাউজগুলোর ট্রেড কমিশন থেকে প্রতি ছয় মাসে আইপিএফে অর্থ জমা হয়। এ ছাড়া আইপিএফের অর্থের সুদ থেকেও তহবিল গঠিত হয়।

তিনি বলেন, ২০২৫ সালে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ব্রোকারেজ হাউজগুলো তাদের সুদের ২৫ শতাংশ আইপিএফে জমা দিয়েছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও বিতর্ক থাকলেও ডিএসইর ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং এর সদস্যরা সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে এ অর্থ ব্যবহারে সমর্থন দিয়েছেন।

ডিএসইর চেয়ারম্যান বলেন, পাঁচটি ব্রোকারেজ হাউজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। একইসঙ্গে খেলাপি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা এবং ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।

তিনি বলেন, পুঁজিবাজারের বিভিন্ন সমস্যা ও অনিয়ম গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমে বিষয়গুলো সামনে আসার কারণেই নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জ এ বিষয়ে তৎপর হয়েছে এবং সমাধানের পথে এগিয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নজরদারি আরও জোরদার করার কথাও জানান ডিএসইর চেয়ারম্যান। তিনি বলেন, কোনো ধরনের অনিয়মের লক্ষণ দেখা দিলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

ডিএসইর চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকে নিয়মিতভাবে অবহিত করতে ভবিষ্যতে ত্রৈমাসিক ভিত্তিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক্ষায় ‘জিরো টলারেন্স’

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক্ষায় ‘জিরো টলারেন্স’

তৈমুরের জন্মের পর যেভাবে ওজন কমিয়ে ছিলেন কারিনা, জেনে নিন

তৈমুরের জন্মের পর যেভাবে ওজন কমিয়ে ছিলেন কারিনা, জেনে নিন

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ

জাতিসংঘে ভাষণে দেশের নাম বদলানোর ঘোষণা ওশেনিয়ান এই দেশের

স্কালোনির নতুন চুক্তি নিয়ে সরব আর্জেন্টিনা শিবির

সর্বশেষ সংবাদ

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের

টাইফুন দুজুয়ানে নিহত বেড়ে ৯

টাইফুন দুজুয়ানে নিহত বেড়ে ৯

‘আফিয়াহ’-কে যে কারণে শ্রেষ্ঠ দোয়া বললেন রাসুলুল্লাহ (সা.)

‘আফিয়াহ’-কে যে কারণে শ্রেষ্ঠ দোয়া বললেন রাসুলুল্লাহ (সা.)

আরও বড় ডিসপ্লে নিয়ে আসতে পারে আইফোন ২০ প্রো, প্রো ম্যাক্স

আরও বড় ডিসপ্লে নিয়ে আসতে পারে আইফোন ২০ প্রো, প্রো ম্যাক্স

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক্ষায় ‘জিরো টলারেন্স’

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক্ষায় ‘জিরো টলারেন্স’

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com