Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

Kaler Patrikabyকালের পত্রিকা ডেস্ক
September 24, 2026- 12:59 pm
in অর্থনীতি, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমাতে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’-এর কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করেছে সরকার।

নতুন সংশোধনী অনুযায়ী, নতুন করে আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়া যাবে না।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-০৩ শাখা থেকে গত ২২ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে নীতিমালার কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সরকারি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি ব্যক্তির সেবা ক্রয় করতে পারবে।

পাশাপাশি অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত কোনো বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান থেকেও সেবা নেওয়া যাবে।

তবে নতুন সেবা ক্রয়ের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ থাকছে না।

অবশ্য ইতোমধ্যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় ক্রয় করা সেবার মেয়াদ চুক্তির নির্ধারিত সময় পর্যন্ত বহাল থাকবে।

সংশোধনীতে ‘সেবা সরবরাহকারী’র সংজ্ঞাও পরিবর্তন করা হয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী, আউটসোর্সিংয়ের জন্য নির্ধারিত সেবা সম্পাদনের উদ্দেশ্যে সেবা ক্রয়কারীর সঙ্গে চুক্তি সম্পাদনকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানকে সেবা সরবরাহকারী হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া ‘আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি’ বলতে আউটসোর্সিং সেবা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক গঠিত কমিটিকে বোঝানো হয়েছে।

সেবাকর্মীদের ছুটি, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও অন্যান্য বিষয় সেবা ক্রয়কারী এবং সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

সেবাকর্মীদের ভোটার, নিয়োগ, পদোন্নতি, নিরাপত্তা, কল্যাণ ও ব্যবস্থাপনা প্রশাসনিক মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পাদন করবে।

সংশোধিত বিধানে সেবাকর্মী পরিবর্তনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সেবা ক্রয়কারীর অনুমোদন ছাড়া সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান কোনো সেবাকর্মী পরিবর্তন করতে পারবে না। তবে কার্যে অবহেলা, অসদাচরণসহ সুনির্দিষ্ট কারণে কোনো সেবাকর্মী পরিবর্তনের প্রয়োজন হলে ‘আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি’র সুপারিশের ভিত্তিতে তা করা যাবে।

এ ছাড়া সেবা ক্রয়কারী মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর যে নির্দিষ্ট সেবার জন্য চুক্তি করবে, সেবাকর্মীকে সেই সেবা ছাড়া অন্য কোনো কাজে নিয়োজিত করতে পারবে না।

আউটসোর্সিং সেবার পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, চুক্তিভুক্ত সেবার বিপরীতে সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ব্যক্তিগত চ্যানেলে অর্থ পরিশোধ করতে হবে।

চুক্তির শর্ত ভঙ্গের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি চুক্তির শর্ত ভঙ্গ করলে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০০৮-এর আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেবা ক্রয়কারী প্রতিষ্ঠান।

অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি কাজে গতিশীলতা আনয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস এবং মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই নীতিমালায় এসব সংশোধন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত

আজকের স্বর্ণের দাম: ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিজিএমইএতে জাপান ডেস্ক চালু

সর্বশেষ সংবাদ

চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

মক্কার পবিত্রতাকে লক্ষ্য করে কোনো হুমকি গ্রহণযোগ্য নয়

মক্কার পবিত্রতাকে লক্ষ্য করে কোনো হুমকি গ্রহণযোগ্য নয়

ডাকসু নির্বাচনসহ ১৪ দাবি মানবাধিকার সংগঠন এইচআরডিএসের

ডাকসু নির্বাচনসহ ১৪ দাবি মানবাধিকার সংগঠন এইচআরডিএসের

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com