
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের প্রথম জি-পে কো-ব্র্যান্ডেড ‘টাকা-পে’ প্রিপেইড কার্ড চালু হয়েছে। এর ফলে দেশজুড়ে জি-পে গ্রাহকরা আরও সহজে ও সুবিধাজনকভাবে
‘এমটিবি জি-পে কো-ব্র্যান্ডেড টাকা-কার্ডের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন করতে পারবেন।পে প্রিপেইড কার্ডের’ মাধ্যমে গ্রাহকরা যে-কোনো সময় তাদের জি-পে ওয়ালেটে থাকা অর্থ তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারবেন। দ্রুত ও সহজে লেনদেনের সুবিধার্থে কার্ডটিতে রয়েছে কন্টাক্টলেস প্রযুক্তি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধা।
গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কার্ডটির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। ফলে ব্যাংকের কোনো শাখায় না গিয়েই জি-পে মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে কার্ডের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় আরও উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, জি-পের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং বাংলাদেশ ব্যাংক, সমাধান সার্ভিসেস লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।