Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

Kaler Patrikabyঅনলাইন ডেস্ক
October 31, 2026- 1:44 pm
in শিক্ষা
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। ২০২৫ সালের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিভাগভিত্তিক ফলাফল অনুযায়ী, ২০২৬ সালে মোট ২ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৩৭৭ জন। তাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ২৩৮ জন। ফেল করেছেন ১৩৯ জন। পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন, যা মোট পরীক্ষায় অংশগ্রহণকারীর ১৭ দশমিক ৫০ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে ১৮ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮১৩ জন। পাস করেছেন ১ হাজার ৭০২ জন এবং ফেল করেছেন ১১১ জন। পাসের হার ৯৩ দশমিক ৮৮ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন, যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ১৮ দশমিক ৩৭ শতাংশ।

মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ২৯১ জন। সবাই পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২৭৪ জন এবং ফেল করেছেন ১৭ জন। পাসের হার ৯৪ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন, যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৯ দশমিক ৬২ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ২৭৪ জন। তাদের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেন ২৭৩ জন। পাস করেছেন ২৬২ জন এবং ফেল করেছেন ১১ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৭ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন, যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ২০ দশমিক ১৫ শতাংশ।

২০২৫ সালে বছর প্রতিষ্ঠানটি থেকে ২ হাজার ৫১৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছিলেন ২ হাজার ৪৩৪ জন। পাসের হার ছিল ৯৭ দশমিক ৫৬ শতাংশ। আর ফেল করেছিলেন মাত্র ৮০ জন। ওই বছর প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছিলেন ৯৮৬ জন। তার আগের বছর প্রতিষ্ঠানটি থেকে ১৭৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

আগের বছরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৬ সালে প্রতিষ্ঠানটিতে পাসের হার ২০২৫ সালের চেয়ে ৩ দশমিক ৪১ শতাংশ কম। আর জিপিএ-৫ কমেছে ৫৭০ জন বা প্রায় ৫৭ দশমিক ৮১ শতাংশ। এ হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে অর্ধেকেরও কম। আর তার আগের বছরের তুলনায় এক-চতুর্থাংশ কম।

ফলাফলের এই অবনতি নিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, ‘আমরা যদি ফলাফলের দিকে তাকাই, ২০২৫ সালে আমাদের পাসের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। ২০২৬ সালে সেটি কমে ৯৪ শতাংশ হয়েছে। এই ফলাফলকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

তিনি আরও বলেন, ‘আমি অন্যের ওপর দায় চাপাতে চাই না। বরং নিজের দায়িত্বের জায়গা থেকে এই পরিস্থিতির উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার এই প্রচেষ্টা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।’

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

ভিকারুননিসায় এইচএসসিতে খারাপ ফলের কারণ জানালেন অধ্যক্ষ

ভিকারুননিসায় এইচএসসিতে খারাপ ফলের কারণ জানালেন অধ্যক্ষ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ

সর্বশেষ সংবাদ

হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে স্পর্শিয়া

হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে স্পর্শিয়া

৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফারুকী

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফারুকী

১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?

ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com