Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত খুলেছে প্রধানমন্ত্রীর সফর

Md Sharif HossainbyMd Sharif Hossain
November 5, 2026- 5:04 pm
in শিক্ষা
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্মার্ট শ্রেণিকক্ষ উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তা আরও শক্তিশালী করেছেন। ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও গভীর হবে।

তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দেওয়া উপহার দুই দেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে শিক্ষা ও অন্যান্য খাতের উন্নয়নে বিভিন্ন সমঝোতা স্মারক সই করেন। তাঁর ওই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় বেইজিং চুক্তি সই হয়েছে, যা দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতার পরিসর আরও বাড়িয়েছে। শামসুল হক খান স্কুলে এ আয়োজন দুই দেশের বন্ধুত্বেরই প্রতিফলন।

অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বলেন, বাংলাদেশ চীনের প্রতিবেশী দেশ। দেশটির সঙ্গে চীনের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। স্মার্ট শ্রেণিকক্ষের এই উপহার ডিজিটাল বিশ্বে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করবে। এটি চীন, দেশটির জনগণ ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বাংলাদেশের প্রতি ভালোবাসার নিদর্শন।

এসময় মোট ২৮টি ক্যাটাগরিতে আধুনিক সরঞ্জাম ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে দুটি আধুনিক স্মার্ট শ্রেণিকক্ষ, ৫০টি ডেস্কটপ কম্পিউটার, শিক্ষার্থীদের জন্য ৪৮ সেট ডেস্ক ও চেয়ার এবং একটি হুয়াওয়ে স্মার্টবোর্ড। এ ছাড়া চার সেট শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, গরম পানির পাত্র, পেনসিল বক্স, নোটবুক ও বিভিন্ন খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।

চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি এসব উপহার দিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল শিক্ষা, চীনা ভাষা শিক্ষা ও প্রযুক্তিনির্ভর পাঠদান কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

১৯১ শিক্ষার্থীর মাদ্রাসায় উপস্থিত মাত্র ১১, সুপারকে ঢাকায় তলব

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

ভিকারুননিসায় এইচএসসিতে খারাপ ফলের কারণ জানালেন অধ্যক্ষ

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com