Kaler Patrika
ঢাকা, রাত ১০:২৭
শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ঈদ ব্যস্ততায় মোশাররফ করিম

Md Arif HossainKaler PatrikabyMd Arif Hossainandস্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৬- ১:৩৮ অপরাহ্ণ
in বিনোদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ঈদ এলেই বাংলাদেশের টেলিভিশনের পর্দায় যেন এক ভিন্ন মাত্রা যোগ করেন অভিনেতা মোশাররফ করিম। সারাবছর অভিনয়ে ব্যস্ত থাকলেও ঈদুল ফিতর এলে তাঁর প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে যায়। আর সেই প্রত্যাশা পূরণে এবারও প্রস্তুত এই জনপ্রিয় অভিনেতা। আসন্ন রোজার ঈদ উপলক্ষে তিনি হাজির হচ্ছেন নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমা। এই তিন মাধ্যম মিলিয়েই একাধিক সৃজনশীল প্রজেক্টে দেখা যাবে তাঁকে।

মোশাররফ করিমের অভিনয়জীবনের সবচেয়ে বড় শক্তি তাঁর বৈচিত্র্য। তিনি যেমন অনায়াসে দর্শককে হাসাতে পারেন, তেমনি গভীর ট্র্যাজেডিক চরিত্রেও ডুব দিতে পারেন সমান দক্ষতায়। এই ধারাবাহিকতা বজায় রেখে ঈদের নাটক ও সিনেমাগুলোতেও তিনি রাখতে চান সেই বৈচিত্র্যের ছাপ। তাই তাঁর উপস্থিতি মানেই দর্শকের জন্য হয়ে ওঠে বাড়তি পাওয়া।

এবারের ঈদে মোশাররফ করিমের সবচেয়ে আলোচিত মুক্তিপ্রত্যাশী কাজগুলোর মধ্যে অন্যতম সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপের ব্যানারে নির্মিত এই ছবিতে মোশাররফ করিমের সঙ্গে আছেন একাধিক তারকাশিল্পী। চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজসহ আরও অনেকে রয়েছেন এই ছবির বিভিন্ন চরিত্রে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের নামকরণ করা হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। গল্পের মূল সুরে রয়েছে মানুষের অনুভব, অপ্রকাশিত বেদনা আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। পরিচালক তানিম নূর মনে করেন, এটি শুধু একটি সিনেমা নয়; বরং এক ধরনের আবেগযাত্রা। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদের গল্পে থাকে নিঃশব্দ যন্ত্রণা আর গভীর মানবিকতা। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অনুভূতিরই ভিজ্যুয়াল রূপ। দর্শক গল্পের ভেতর দিয়ে যেন এক ধরনের আধ্যাত্মিক ও মানসিক ভ্রমণে বের হবেন।

ঈদে একাধিক বাণিজ্যিক সিনেমার ভিড় থাকলেও মোশাররফ করিম এই গল্পনির্ভর ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদী। তাঁর মতে, দর্শক নির্মল বিনোদনের পাশাপাশি হৃদয়ছোঁয়া গল্পও খুঁজে পান। আর ‘বনলতা এক্সপ্রেস’ ঠিক সেটাই দিতে পারবে বলেই তাঁর বিশ্বাস।

ব্যক্তিজীবনে সম্প্রতি এক বিশেষ অধ্যায় পার করে এসেছেন মোশাররফ করিম। স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে গত ১১ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন তিনি। আধ্যাত্মিক এই সফর তাঁর ব্যস্ত জীবনকে কিছুক্ষণের জন্য প্রশান্তি এনে দিলেও ক্যামেরার সামনে দাঁড়াতে বেশি সময় নেননি এই অভিনেতা।
দেশে ফিরে কয়েকদিন বিশ্রামের পর গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করেছেন সাগর জাহানের পরিচালনায় নাটক ‘সদা সত্য বলিব’-এর শুটিং। আশরাফুল চঞ্চলের রচনায় এই নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন আইশা খান। দীর্ঘদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত তিনি। মোশাররফ করিম বলেন, ‘পুরোনো অনেক স্মৃতি ফিরে আসছে। গল্পটা খুবই সুন্দর। একজন সহজ মানুষের অকপট প্রেমের গল্প। কাজ করতে গিয়ে মনে হয়েছে পরিচালকও সন্তুষ্ট, আমিও তৃপ্ত। আশা করি দর্শক পুরোনো সেই স্বাদ আবার পাবেন।’

শুধু ‘সদা সত্য বলিব’ নয়, আর কদিন পর একই পরিচালকের আরেকটি নাটক ‘আদু ভাই’-এর শুটিংয়েও অংশ নেবেন তিনি। অর্ক মোস্তফা রচিত এ নাটকটির আবহ কিছুটা ভিন্ন। এখানে মোশাররফ করিমকে দেখা যাবে সামাজিক ব্যঙ্গ, হাস্যরস আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের গল্পে। এই নাটকেও তাঁর জুটি হিসেবে থাকছেন আইশা খান। সব মিলিয়ে ঈদুল ফিতরে মোশাররফ করিম দর্শকদের জন্য উপহার নিয়ে হাজির হচ্ছেন নানা আঙ্গিকে। প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ আর ছোট পর্দায় প্রায় ডজনখানেক নাটক। প্রতিটি নাটকের গল্পে রয়েছে ভিন্নতা। দর্শকদের জন্য তাই এবারের ঈদ হতে চলেছে এক ভিন্ন আয়োজনের, যেখানে মোশাররফ করিম থাকবেন নান্দনিকতার কেন্দ্রবিন্দুতে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভেঙে সত্য জানালেন দীপিকা

বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভেঙে সত্য জানালেন দীপিকা

বর্ষবরণের প্রহর গুনছেন মেহজাবীন, ভিডিও প্রকাশ করে যে বার্তা দিলেন

বর্ষবরণের প্রহর গুনছেন মেহজাবীন, ভিডিও প্রকাশ করে যে বার্তা দিলেন

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

দেড় হাজার কোটি ছাড়িয়েছে ধুরন্ধর টু’র আয়

রাহুলের মৃত্যুর বিচার চেয়ে থানায় টলি তারকারা

এমন রূপ দেখবেন কেউ কল্পনাও করেননি— কেন বললেন আমাল মালিক

সর্বশেষ সংবাদ

আজকের মুদ্রার রেট: ১৮ এপ্রিল ২০২৬

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান, বিপুল মাদকসহ আটক ৬

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান, বিপুল মাদকসহ আটক ৬

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী’ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করল ইসরাইল

শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী’ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করল ইসরাইল

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com