Kaler Patrika
ঢাকা, ভোর ৫:১২
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
বর্ষাকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

জেল থেকে ছাড়া পেলেন রাজপাল, একের পর এক ছবির প্রস্তাব

faozia-silveeKaler Patrikabyফাওজিয়া সিলভীandস্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৬- ৪:৪৩ অপরাহ্ণ
in বিনোদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

গতকাল সোমবারই দিল্লি উচ্চ আদালতে বড় স্বস্তি পেয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে জেলমুক্তি ঘটেছে বলিউড অভিনেতার। সেই পরিপ্রেক্ষিতেই অবশেষে ১১ দিন পর তিহার জেল থেকে বাড়িতে ফিরেছেন রাজপাল। এমতাবস্থায় বড় খবর শোনালেন রাজপালের ভাই চন্দ্রপাল যাদব।

সোমবার অভিনেতার জামিনের খবর পাওয়ার পরই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তাঁর ভাই চন্দ্রপাল। তিনি বলেন, ‘কারও প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। যেভাবে দিন কাটিয়েছি আমরা, সেটি আমরাই জানি। তবে আপাতত আমরা এটুকুই বলব, ভালো দিন আসছে।’

অর্থাৎ রাজপালের জেলমুক্তিতে যে পরিবারের সুদিন ফিরল, সে কথাই জানিয়েছেন চন্দ্রপাল যাদব। উল্লেখ্য, বাড়িতে ভাইঝির (দাদার মেয়ে) বিয়ের অনুষ্ঠান রয়েছে বলে গত বৃহস্পতিবার জামিনের আবেদন জানিয়েছিলেন রাজপাল। তবে সেই আবেদন খারিজ করে আদালতের কাছে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিনেতাকে।
বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চের তরফে রাজপালকে বলা হয়, ‘আপনি এর আগে অন্তত ২৫-৩০ বার হাজিরা দিয়েছেন। আপনাকে একজন সিনিয়র আইনজীবীও সহায়তা করেছিলেন। তিনি আপনার হয়ে কোর্টকে বলেছিলেন, আমার মক্কেল বিদেশে গিয়ে কিছু টাকা উপার্জন করে বকেয়া মিটিয়ে দিতে পারে। তাই আপনাকে যে ভুল পথে চালিত করা হয়েছে, সেই দাবি আপনি করতে পারবেন না। উপরন্তু অভিযোগকারী কোম্পানির পাওনা মেটাতেও কয়েক বছর ধরে দেরি করেছেন। পাশাপাশি চেক বাউন্সের মামলায় আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তিও করতে পারেননি।’

এবার দাদার মেয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য অভিনেতার জামিনের আরজি মঞ্জুর করল দিল্লি উচ্চ আদালত। অভিনেতার দুঃসময়ের কথা শুনে বলিউডের অনেকেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু তা–ই নয়, তিহার জেলে থাকাকালে গত ১১ দিনে অভিনেতার কাছে একাধিক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর পাশাপাশি সিনেমার প্রস্তাবও এসেছে। যেমন গুরু রানধাওয়া তাঁর গানের ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দিয়ে অগ্রিম পারিশ্রমিক পাঠিয়েছেন।

ইয়েস ম্যাডাম’–এর সিইও মায়াঙ্ক আর্যও তাঁদের সংস্থার বিজ্ঞাপনী ভিডিওতে রাজপালকে কাস্টের কথা জানিয়েছেন। ইতিমধ্যেই তাঁর টিম কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে বক্সার বিজেন্দর তাঁর পরবর্তী ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনেতাকে প্রস্তাব দিয়েছেন।

এগিয়ে এসেছেন বলিউডের পরিচালক প্রিয়দর্শনও। রাজপাল যাদবকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। আগামী ১৮ মার্চ আবারও চেক বাউন্স মামলার শুনানি রয়েছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভেঙে সত্য জানালেন দীপিকা

বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভেঙে সত্য জানালেন দীপিকা

বর্ষবরণের প্রহর গুনছেন মেহজাবীন, ভিডিও প্রকাশ করে যে বার্তা দিলেন

বর্ষবরণের প্রহর গুনছেন মেহজাবীন, ভিডিও প্রকাশ করে যে বার্তা দিলেন

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

দেড় হাজার কোটি ছাড়িয়েছে ধুরন্ধর টু’র আয়

রাহুলের মৃত্যুর বিচার চেয়ে থানায় টলি তারকারা

এমন রূপ দেখবেন কেউ কল্পনাও করেননি— কেন বললেন আমাল মালিক

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com