Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ছেলেকে দুঃসংবাদ দেবেন কীভাবে, ভাবতেই ভেঙে পড়েন রাহুল পত্মী প্রিয়াঙ্কা

byবোরহান উদ্দিন
March 30, 2026- 3:09 pm
in বিনোদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
ছেলেকে দুঃসংবাদ দেবেন কীভাবে, ভাবতেই ভেঙে পড়েন রাহুল পত্মী প্রিয়াঙ্কা

ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যু সংবাদ পেয়েই শাশুড়ির পাশে দাঁড়াতে ছুটে গেছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। দিঘায় শুটিং চলাকালীন গত রোববার সন্ধ্যায় রাহুলের মৃত্যুর খবর কলকাতায় পৌঁছালে দিশেহারা হয়ে পড়েন প্রিয়াঙ্কা। শোকাতুর এই সময়ে ১৩ বছর বয়সী ছেলে সহজকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে এই অভিনেত্রীর।

জানা গেছে, স্বামীর মৃত্যুর খবর যখন আসে তখন প্রিয়াঙ্কা তার নতুন সিনেমা ‘তারকাটা’র পোস্টার শুটের জন্য লুকসেটে ব্যস্ত ছিলেন। সেখান থেকেই তড়িঘড়ি করে বেরিয়ে আসেন তিনি। খবরের আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়া প্রিয়াঙ্কা প্রথমে দিঘার হাসপাতালে না গিয়ে সরাসরি শাশুড়ির কাছে ছোটেন।

এরপর সেখান থেকে নিজের বাড়িতে ফেরেন যেখানে তাদের একমাত্র সন্তান সহজ ছিল। ঘনিষ্ঠ সূত্র জানায়, বাবাকে হারানোর এই দুঃসংবাদ সন্তানকে কীভাবে দেবেন এবং তাকে কীভাবে সামলাবেন, তা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা।

রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের শুরু হয়েছিল একটি সিনেমার সেটে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৩ সালে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান সহজ। সম্প্রতি বাবার পডকাস্ট শো ‘সহজ কথা’তেও দেখা গিয়েছিল তাকে। রোববার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রিয়াঙ্কা তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়ে বলেন, এই কঠিন সময়টি সামলে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।

দুঃসময়ে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন তাদের দীর্ঘদিনের বন্ধু ও প্রযোজক নীলাঞ্জনা শর্মা। রাহুলকে তিনি নিজের ভাইয়ের মতো মনে করতেন।

উল্লেখ্য, রোববার দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের পর সমুদ্রে নেমে নিখোঁজ হন রাহুল। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান

চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের চিরবিদায়

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের চিরবিদায়

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো

পপি : ঢাকাই সিনেমার অপূর্ব আশীর্বাদ, অতঃপর আক্ষেপ

সর্বশেষ সংবাদ

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com