Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

নিজের মতো করে এগিয়ে যেতে চান স্পর্শিয়া

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
September 25, 2026- 2:11 pm
in বিনোদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পশিয়া নিজের মতো করে এগিয়ে যেতে চান। তিনি বলেন, আমি মানুষের গল্প বলতে চাই। কাল্পনিকের পাশাপাশি চাই বাস্তব চরিত্রে সমানভাবে কাজ করে যেতে। যাতে করে বয়সের সঙ্গে মিলিয়ে নানা চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করতে পারি। নানা রকম গল্প আর চরিত্র পর্দায় তুলে ধরার মধ্য দিয়ে অভিনয় জগতে দীর্ঘ সফর করতে চান বলে জানান অর্চিতা স্পর্শিয়া।

‘লালপরী’ নাটকের মধ্য দিয়ে আরও একবার তার প্রমাণ পাওয়া গেল। এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। এতে দর্শক এ অভিনেত্রীকে আবিষ্কার করেছেন নতুন রূপে। অভিনয়ের জন্য নির্মাতা জোবায়ের আবীর পিয়ালের এ নাটকটি বেছে নেওয়া প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, বহমান এই সময়ে আমাদের সমাজের যে চরিত্রগুলো নানা ঘটনার মধ্য দিয়ে গল্পে রূপান্তরিত হয়, সেই গল্প ও চরিত্রের প্রতি তার আলাদা এক ধরনের দুর্বলতা রয়েছে।

অভিনয়ের মধ্য দিয়ে সেসব চরিত্র দর্শকদের কাছে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তুলে ধরার বড় চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। সেই চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত রয়েছেন বলেও জানান এ অভিনেত্রী।

অভিনয় নিয়ে অর্চিতা স্পর্শিয়ার যে চিন্তাধারা, তা সমসাময়িক অনেকের সঙ্গে মেলানো সম্ভব নয়। কারণ আমরা তাকে দেখি— জনপ্রিয়তার দৌড়ে অংশ না নিয়ে নিজের মতো করে কাজ করে যেতে, যা দেখা দেয়, ভিন্নরকম গল্প ও চরিত্রে পর্দায় উপস্থাপনের মধ্য দিয়ে। সবসময় তার দৃষ্টি থাকে পরিণত শিল্পী হওয়ার পথে।

টেলিভিশনের বিজ্ঞাপন থেকে শুরু করে নির্মাতাদের নজর কাড়তে খুব একটা সময় লাগেনি অর্চিতা স্পর্শিয়ার। শত তরুণীর মাঝে যে একজন অভিনেত্রীর বসবাস, তা বুঝতে খুব একটা নির্মাতাদের বেগ পেতে হয়নি। পর্দায় তার স্বতন্ত্র উপস্থিতি আর সাবলীল অভিনয় দর্শকদের মনে ছাপ ফেলে চলেছেন। তাই নাটক, টেলিফিল্ম থেকে শুরু করে ওয়েব সিরিজ ও সিনেমাতেও সাফল্যের স্বাক্ষর রাখতে পেরেছেন তিনি।

অবশ্য স্পর্শিয়াকে নিয়ে নতুন করে এ কথাগুলো না বললেও চলে। কারণ তিনি দর্শকদের কাছে বহুমুখী অভিনয়ের জন্য পরিচিত। সেই পরিচিতি গড়ে তুলতে পাড়ি দিতে হয়েছে দেড় দশকের দীর্ঘ পথ। যদিও যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞাপনের মডেল হিসেবে। দুই-তিনটি নাটকে কাজ করার পর থেমে থাকার অবকাশ ছিল না অভিনেত্রীর। দিন দিন বেড়ে চলেছে তার কাজের পরিধি। পর্দায় স্বতন্ত্র উপস্থিতি আর সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।

অর্চিতা স্পর্শিয়া বলেন, বিজ্ঞাপনের সূত্র ধরে অভিনয় জগতে পা। তখনো জানা ছিল না, অভিনয় জগতের সফরটা কতটা দীর্ঘ হবে। সত্যি এটাই— শুরুর কাজগুলো হয়ে উঠেছিল ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। যে কারণে আর পিছু তাকাতে হয়নি।

তিনি বলেন, সুযোগ এসেছে নাটক, সিনেমা সব মাধ্যমে কাজ করার। তা করতে গিয়ে কখন যে দেড় দশক পথ পাড়ি দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। সাধারণ দর্শক হয়তো জানেন না, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ। যে টিকে থাকতে পারে, সেই জয়ী। আমি যে এখনো টিকে আছি, সেটিই আমার কাছে বড় সাফল্য।

যেখানে চোখ রাখলে স্পষ্ট হয়ে ওঠে— ‘ঘূর্ণিপাক’, ‘দূরত্ব’, ‘অসহায়’, ‘এলগরিদম’, ‘লাভ স্টোরি’, ‘এই গল্পের নাম কী’, ‘জার্নি বাই রোমান্স’, ‘লাভ উইন টার্ন’, ‘সুবর্ণপুর বেশি দূরে নয়’, ‘নূর’, ‘সুইট ফ্যামিলি’, ‘চিরকুট’, ‘মন ছুঁয়ে’, ‘মায়ের বিয়ে’, ‘লাল মাংসের ঝোল’, ‘গুন্ডা’, ‘ক্রেজি লাভার’, ‘ক্রিটিসাইজ’, ‘যদি আমার না হও’, ‘জুতা নিজ দায়িত্বে রাখবেন’, ‘শেষটা তুমি’, ‘মিরাকল অব লাভ’, ‘প্রতিদান’, ‘এক্স বয়ফ্রেন্ডস ওয়েডিং’, ‘রংবাজ’, ‘কী কথা তাহার সাথে’, ‘মাই ব্যাড বয়’, ‘দ্য ফ্যামিলি’, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘পথের সাথীকে চিনে নিও’ থেকে শুরু করে ‘লালপরী’ পর্যন্ত প্রতিটি নাটকে নতুন রূপে নিজেকে উপস্থাপন করেছেন অর্চিতা স্পর্শিয়া।

এর বাইরেও সিনেমা ‘এখানে নোঙর’, ‘ছক’, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাঠবিড়ালি’ ও ‘নবাব এলএলবি’-এ অভিনয় করে প্রমাণ করেছেন, অভিনয়ের ভুবনে আরও অনেকটা পথ পাড়ি দেওয়ার ইচ্ছা আছে তার। না, শুধু টিকে থাকা নয়, অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শক প্রশংসা কুড়ানোর মধ্য দিয়ে পথচলাকে মসৃণ করে তোলার।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বিয়ে শুধুই কাগজের সম্পর্ক নয়, পরস্পরের ভালোবাসা ও সম্মান জরুরি: শ্রুতি হাসান

বিয়ে শুধুই কাগজের সম্পর্ক নয়, পরস্পরের ভালোবাসা ও সম্মান জরুরি: শ্রুতি হাসান

রজনীকান্তের জন্য যে বড় সিদ্ধান্ত নিলেন ধানুশ

রজনীকান্তের জন্য যে বড় সিদ্ধান্ত নিলেন ধানুশ

নতুন মায়েদের শারীরে দাগ, মাতৃত্বের চিহ্ন নিয়ে কটাক্ষ, যা বললেন পরিণীতি

তৈমুরের জন্মের পর যেভাবে ওজন কমিয়ে ছিলেন কারিনা, জেনে নিন

গণমাধ্যমের সঙ্গে দূরত্ব বাড়ছে তারকাদের!

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

সর্বশেষ সংবাদ

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী মিছিলে ইহুদিরাও Advertisement

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী মিছিলে ইহুদিরাও Advertisement

নিজের মতো করে এগিয়ে যেতে চান স্পর্শিয়া

নিজের মতো করে এগিয়ে যেতে চান স্পর্শিয়া

বৃহত্তম বাণিজ্য জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বৃহত্তম বাণিজ্য জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

ফ্রান্সের ওপর দিয়ে ম্যানহাটন: পরোয়ানা জারির পরও কেন নেতানিয়াহুকে গ্রেফতার করা হলো না?

ফ্রান্সের ওপর দিয়ে ম্যানহাটন: পরোয়ানা জারির পরও কেন নেতানিয়াহুকে গ্রেফতার করা হলো না?

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com