Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

জোর করে গাড়িতে তোলা হলে চড় মারতে বাধ্য হন আকাঙ্ক্ষা

Jame Binty ShafibyJame Binty Shafi
October 19, 2026- 12:33 pm
in বিনোদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা হয়তো ভাবেননি আকাঙ্ক্ষা চৌধুরী। ভারতের টেলিভিশন জগতে পরিচিত মুখ। মডেলিং ও ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ পরিচিত। সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজকের প্রতি তিক্ত অভিজ্ঞতা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে চলে এলেন আলোচনায়। 

তার অভিযোগ, পুণেতে নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকেরা তার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেননি। এমনকি তার ইচ্ছার বিরুদ্ধে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয় তাকে। পুরো ঘটনাকে অপহরণের মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন আকাঙ্ক্ষা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আকাঙ্ক্ষার দাবি, অনুষ্ঠান ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা ছিল। তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন আয়োজক দলের তিন সদস্য, যাদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে অভিযোগ করেছেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত তার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়নি। অথচ ওই সময়ই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। তার অভিযোগ, নিজে থেকে কাউকে পাঠানোর অনুরোধ না জানালে আয়োজকদের তাকে অনুষ্ঠানস্থলে নেওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। শেষ পর্যন্ত পেডকর গ্রাউন্ডসে পৌঁছানোর পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।

আকাঙ্ক্ষার ভাষ্য, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর দর্শকদের সামনেই গাড়িটি থামানো হয়। সঙ্গে নিজের দল না থাকায় ভেতরে ঢুকতে রাজি হননি তিনি। নিরাপত্তাহীনতার কথা জানালেও তার সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন বলে অভিযোগ আকাঙ্ক্ষার।

ব্যবস্থাপনার এমন অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “জোর করে গাড়িতে বসিয়ে আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয়। দর্শকদের সামনে গাড়ি থামানো হয়। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে দল নেই, তাই আমি ভেতরে যেতে পারব না। আমি নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেরা হাসছিল, আমার কথা শুনছিল না। কী বোকা ব্যবস্থাপনা! এরা একেবারে চোর। সবার পারিশ্রমিক নিয়ে নিয়েছে, নিজেদের কাজে লাগিয়েছে।”

ঘটনাটিকে অপহরণের মতো অভিজ্ঞতা উল্লেখ করে আকাঙ্ক্ষা আরও বলেন, তার সঙ্গে থাকা ব্যক্তিদের চড় মারার পরই গাড়িটি থামে। তার কথায়, “আমাকে যেন অপহরণই করা হয়েছিল। আমি যখন ওদের চড় মারি, তখন ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব, কাউকে ছাড়ব না।”

অব্যবস্থাপনা ও পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগের পাশাপাশি প্রচারের কাজে তার ছবি ব্যবহার নিয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই তারকা।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

চিত্রনায়িকা পপির মা আর নেই

চিত্রনায়িকা পপির মা আর নেই

সেলসম্যানের জীবনসংগ্রাম নিয়ে মোঃ বায়জিদ আলমের নতুন নাটক, চলছে শুটিং

ফের একসঙ্গে দুই কিংবদন্তি

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com