Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
October 25, 2026- 11:56 am
in বিনোদন, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মুক্তির প্রথম দিনে ভারতীয় এই কন্নড় সিনেমার আয় ছিল ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে প্রদর্শনী ছিল মাত্র ৬০টি। এমন শুরু দেখে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশা করার সুযোগ ছিল না। অথচ সেই সিনেমাই মুক্তির পর দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে; আর বক্স অফিসে বড় সাফল্য পাচ্ছে। 

মাত্র তিন কোটি রুপির কম বাজেট নিয়ে মাঠে নেমেছিলেন নির্মাতা মনোজ কুমার। নির্মাণ করেন ‘প্রেমাদা ওরালি’। এই সিনেমাটিই এখন ভারতের চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনায়; কারণ বক্স অফিসে এর বিশাল আয়।

কন্নড় সংবাদ মাধ্যম নিউজ কর্ণাটকের এক প্রতিবেদনে উঠে এসেছে এই সিনেমার আয় ও সাফল্যের নেপথ্যে থাকা গল্প। জানানো হয়েছে, মুক্তির ২৯ দিনে বিশ্বজুড়ে সিনেমাটি আয় ছাড়িয়েছে ১১৪ কোটি রুপি।

প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরের শেষ দিকে সীমিতসংখ্যক প্রদর্শনী নিয়ে প্রেক্ষাগৃহে যাত্রা শুরু করে ‘প্রেমাদা ওরালি’। প্রথম দিনে আয় কম হলেও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে।

পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে ভারতের বাজারে ‘প্রেমাদা ওরালি’ আয় করে ৬ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে, আর তৃতীয় সপ্তাহে আসে ৩৯ কোটি রুপি।

মুক্তির ২২তম থেকে ২৯তম দিন পর্যন্ত আট দিনে ছবিটির আয় হয়েছে মোট ৩০ কোটি ৫০ লাখ রুপি। অর্থাৎ, এই আট দিনে সিনেমাটির দৈনিক গড় আয় প্রায় ৩ কোটি ৮১ লাখ রুপি, যা প্রায় ৪ কোটির কাছাকাছি। ২৯তম দিনে অবশ্য আয় কমে দাঁড়িয়েছে আনুমানিক ২ কোটি রুপিতে।

প্রচারের সামর্থ্য ছিল না, ‘প্রেমাদা ওরালি’ যেভাবে দর্শকের কাছে পৌঁছাল 

সিনেমাটির পেছনের গল্পও কম চমকপ্রদ নয়। নির্মাণের সময় আর্থিক সংকটে পড়েছিলেন পরিচালক মনোজ কুমার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সিনেমার কাজ শেষ করতে নিজের মূল্যবান জিনিসপত্র বন্ধক দেওয়ার কথাও ভাবতে হয়েছিল তাকে। বড় বাজেটের সিনেমার মতো প্রচার চালানোর সামর্থ্য না থাকায় নির্মাতারা বেছে নেন ভিন্ন পথ। ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা রাস্তায় নেমে প্রচারপত্র ও আমন্ত্রণপত্র বিলি করেন। এমনকি গণপরিবহনের বাসে বাসেও যাত্রীদের সঙ্গে কথা বলে সিনেমাটি দেখার আহ্বান জানান তারা। পরে দর্শকদের মুখে মুখে ছবির খবর ছড়িয়ে পড়লে বাড়তে থাকে প্রদর্শনী ও আয়।

গল্পনির্ভর সিনেমা নির্মাণ, সাফল্য ও প্রশংসা

কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’র গল্প এক কৃষক নাগান্না ও তার ছেলে শান্তুকে ঘিরে। স্ত্রীকে হারানোর পর একাই ছেলেকে বড় করেন নাগান্না। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা চান, শিক্ষিত এক মেয়ের সঙ্গে তার বিয়ে হোক। কিন্তু শান্তুর প্রতি দুর্বলতা রয়েছে তার আত্মীয় বসন্তার। বাবার পছন্দে রুক্মিণীকে বিয়ে করার পর শান্তুর দাম্পত্য জীবনে নানা জটিলতা তৈরি হয়। গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে প্রেম, পারিবারিক সম্পর্ক, দাম্পত্যের টানাপোড়েন এবং নারীর অনুভূতি নিয়ে এগিয়েছে মনোজ কুমার পরিচালিত এই সিনেমার গল্প।

‘প্রেমাদা ওরালি’র সাফল্য নজর কেড়েছে কন্নড় চলচ্চিত্রশিল্পের পরিচিত মুখদেরও। ‘কেজিএফ’ তারকা যশ এবং ‘কান্তারা’র অভিনেতা-পরিচালক ঋষভ শেঠি দর্শকদের এমন গল্পনির্ভর সিনেমার পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেছেন।

এদিকে কর্ণাটকে ২০২৬ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হওয়ার দৌড়েও রয়েছে ছবিটি। প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটির বক্স অফিসে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর আয়কে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে এটি। তবে চূড়ান্ত অবস্থান নির্ভর করবে যাচাই করা বক্স অফিসের হিসাব ও অন্য সিনেমার আয়ের ওপর।

নিউজ কর্ণাটকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে প্রায় ১১৪ কোটি রুপি আয়ের যে হিসাব সামনে এসেছে, সেটি মোট বক্স অফিস আয়; নির্মাতাদের হাতে থাকা মুনাফা নয়। প্রেক্ষাগৃহের অংশ, পরিবেশনা খরচসহ অন্যান্য ব্যয় বাদ দিলে নির্মাতাদের প্রকৃত আয় কম হবে। তারপরও সব মিলিয়ে সীমিত প্রদর্শনী, স্বল্প বাজেট ও প্রচারের নানা বাধা পেরিয়ে ‘প্রেমাদা ওরালি’র এই সাফল্য কন্নড় সিনেমার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সিনেমাটিতে নাগান্না চরিত্রে রঙ্গায়না রঘু, শান্তু চরিত্রে শ্রী রাম, রুক্মিণী চরিত্রে তাপস্বিনী পুনাচ্চা এবং বসন্তা চরিত্রে রামিকা শিবুকে দেখা গেছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

অংশগ্রহণ করল ১৫০ শিশু ‘জলবায়ু সংকট মোকাবিলায়’ শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম

গ্লোবাল ফাইন্যান্সের সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার পেয়েছে এমটিবি

ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com