Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ফের আলোচনায় ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা

রুবেলbyরুবেল
March 22, 2026- 2:55 pm
in ফোকাস, বিনোদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
ফের আলোচনায় ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা

জুলাই গণঅভ্যুত্থানের সময় আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কেলেঙ্কারি নিয়ে ফের উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই গ্রুপের সদস্য হিসেবে নাম আসায় নতুন করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কের প্রেক্ষিতে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে গঠিত সেই গ্রুপে আওয়ামী লীগপন্থী শিল্পী ও কলাকুশলীদের যুক্ত করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই গ্রুপের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি ভাবনার পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর সামনে এসেছে ‘আলো আসবেই’ গ্রুপ।

এদিকে ‘আলো আসবেই’ গ্রুপে থেকেছেন তবে রাজপথে নামেননি অনেকেই। চিত্রনায়ক সায়মান সাদিক, অভিনেত্রী শাহনুর, আশনা হাবিব ভাবনাসহ আরও কিছু তারকা সেই গ্রুপে যুক্ত ছিলেন। যারা ফেরদৌস-রিয়াজদের নির্দেশনা মোতাবেক রাজপথে নামতে পারেননি, তবে তাদের আন্দোলনের পক্ষ আছেন বলে জানিয়েছিলেন।

এর মধ্যে ২০২৪ সালের ১ আগস্ট যখন ফেরদৌস শিল্পীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান, তখন চিত্রনায়িকা শাহনুরকে বলতে দেখা যায় ‘আমরা যশোর আছি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছি না। কষ্ট লাগছে। আমি আপনাদের সাথে আছি সবসময়।’

একইসময়ে চিত্রনায়ক সায়মন সাদিক ও অভিনেত্রী ভাবনাকেও একই রিপ্লাই দিতে দেখা গিয়েছিল। এর মধ্যে ভাবনা জানান, আমরা একসঙ্গে কিশোরগঞ্জে থাকায় আসতে পারছি না। তবে মনটা পড়ে আছে। জয় বাংলা’

আলোচনার মাঝে ভাবনাকে নিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘”আলো আসবেই” গ্রুপের মেম্বার’। অন্য একজন লিখেছেন, ‘২০২৪-এর আন্দোলনের সময় ওই গ্রুপে যা ঘটেছিল, তা জাতি ভুলেনি।’ এমন সব সমালোচনার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ভাবনা।

ভাইরাল হওয়া ভিডিওটির ব্যাখ্যা দিয়ে ভাবনা বলেন, ‘আপনারা এক ভিডিও আর কতবার ভাইরাল করবেন। যে ভিডিও ভাইরাল করছেন, সেটিও যেমন স্টেজে আমার নৃত‍্যনাট‍্যের একটি অংশ। আমি নাচের কাপড় পরে আছি। মুক্তিযুদ্ধের নৃত‍্যনাট‍্য। নৃত‍্যনাট‍্য কী, সেটা গুগলে সার্চ করে নেবেন। আবার এখন যেসব রাজনৈতিক মানুষের সাথে আমার ছবি দেখছেন, সেটিও ঈদের অনুষ্ঠানের।’

রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ভাবনা দাবি করেন, তিনি কোনো পক্ষ হয়ে কাজ করেননি। তার ভাষ্য, ‘৫০ মিনিটে তাদের সাথে কী কী কথা হয়েছে, সব টেলিভিশনে দেখতে পারবেন। অনেকদিন চুপ ছিলাম। একজন শিল্পী হিসেবে আমি জীবনেও কারও কাছ থেকে এক বিন্দু সুবিধা নিইনি। তবুও যেভাবে আমি বুলিং, অপমান থেকে শুরু করে আরও ভয়ংকর অনেক কিছুর শিকার হয়েছি, তা বলব কোনো একদিন।’

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বের দ্বিতীয়

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বের দ্বিতীয়

আজকের স্বর্ণের দাম: ৯ মে ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৯ মে ২০২৬

টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি

নোয়াখালীতে বজ্রপাতে নিহত ৩

পুরো বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

ভুটানের সঙ্গে বাণিজ্য-জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com