Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

হৃদরোগের যেসব লক্ষণ কখনই উপেক্ষা করা উচিত নয়

সাব্বির হোসেনbyসাব্বির হোসেন
April 28, 2026- 12:05 pm
in স্বাস্থ্য
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

হৃদরোগের অনেক আগেই রক্তনালির ভেতরের আস্তরণ বা ‘এন্ডোথেলিয়াম’ ক্ষতিগ্রস্ত হলে ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ দেখা দেয়। উচ্চ রক্তচাপ, ধূমপান, উচ্চ কোলেস্টেরল ও ডায়াবেটিসের কারণে রক্তনালিতে নাইট্রিক অক্সাইড কমে যায়। ফলে রক্তনালীগুলো শক্ত ও সরু হয়ে পড়ে, প্রদাহ বাড়ে এবং রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যা মূলত হার্ট অ্যাটাকের প্রাথমিক সতর্কবার্তা।

আপনার হার্টের রোগ বলেকয়ে আসে না। তবে গবেষণা বলছে— হৃদরোগ হানা দেওয়ার আগে এক বিশেষ অবস্থা তৈরি হয়, যেটি জানান দেয় যে, হার্টের অবস্থা বিকল হতে চলেছে। ধমনিতে চর্বি জমার অনুকূল পরিবেশও তৈরি হয়েছে। সে অবস্থাটিকে বলা হয় ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’।

‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ কোনো রোগ নয়। বরং হৃদরোগ হওয়ার আগের এমন একপর্যায়, যা ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের পূর্বাভাস দিতে পারে। এ অবস্থাটি নিয়ে সচেতনতা তেমন নেই। অথচ সাম্প্রতিক নানা গবেষণায় হৃদরোগের পূর্বলক্ষণ বুঝতে ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’-এর ওপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ বিষয়টি নিয়ে গবেষণা করছেন।

শরীরের ভেতরে যে রক্তনালি রয়েছে, সেগুলোর ভেতরে অত্যন্ত সংবেদনশীল এক আস্তরণ থাকে। একে বলা হয় এন্ডোথেলিয়াম। এর কাজ হলো রক্তনালিকে সুরক্ষা দেওয়া, তার সঙ্কোচন-প্রসারণে সাহায্য করা এবং রক্ত চলাচলের পথ সুগম করা। কোনো কারণে এই আস্তরণটি যদি ক্ষতিগ্রস্ত হয় বা তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখনই রক্তনালিগুলোর সুরক্ষাবলয় ভেঙে যায়। এ অবস্থাকেই চিকিৎসা বিজ্ঞানে বলা হয়ে থাকে ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’। এটিই ধমনিতে চর্বি বা প্লাক জমা বা অ্যাথেরোস্ক্লেরোসিসের মূল কারণ।

গবেষকরা আরও জানাচ্ছেন, এন্ডোথেলিয়াম স্তরটি নাইট্রিক অক্সাইড তৈরি করে, যা রক্তনালিকে নমনীয় রাখতে সাহায্য করে। কিন্তু স্তরটি ক্ষতিগ্রস্ত হলে নাইট্রিক অ্যাসিডের উৎপাদন কমে যায়। রক্তনালি তার নমনীয়তা হারায়। ভেতর থেকে শক্ত হতে শুরু করে। অত্যধিক প্রদাহ শুরু হয়। রক্ত চলাচলে বিঘ্ন ঘটতে থাকে। ফলে এন্ডোথেলিয়াম স্তরের নিচে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমতে থাকে। একে বলে প্লাক। এর কারণেই ধমনির পথ সংকীর্ণ হয়ে ব্লকেজ তৈরি হয়, যা থেকে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে।

আর রক্তে কোলেস্টেরল বেশি থাকলে তা এন্ডোথেলিয়াম ডিসফাংশনের কারণ হয়ে উঠতে পারে। আবার ডায়াবেটিসের রোগী, যাদের রক্তে শর্করার মাত্রা বেশি, তাদের এন্ডোথেলিয়াম স্তরটি দ্রত নষ্ট হয়ে যেতে পারে। সেই সঙ্গে ধূমপান বেশি করলে নিকোটিন ও অন্যান্য রাসায়নিক শরীরে ঢুকে খুব তাড়াতাড়ি এন্ডোথেলিয়াম স্তরটিতে ক্ষত তৈরি করে। ফলে রক্তনালি সঙ্কুচিত হতে থাকে। সে কারণেই বলা হয়, অত্যধিক ধূমপান করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

হঠাৎ হামের প্রকোপ : ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

হঠাৎ হামের প্রকোপ : ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

স্বাস্থ্যখাতে ৫ বছর মেয়াদি যৌথ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে

চলতি মাসে হামে ১২ শিশুর মৃত্যু, রাজশাহীর তিন জেলায় সংক্রমণ বেশি

বিশ্বজুড়ে শিশুদের জীবন বাঁচাতে এডিনবার্গের চ্যারিটির কাজ পরিদর্শনে ফয়ছল চৌধুরী

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শেখ তামরিন

আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল

আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল

‘এআই ব্যবহারের অভ্যাস আমার জন্য স্বাস্থ্যকর নয়’

‘এআই ব্যবহারের অভ্যাস আমার জন্য স্বাস্থ্যকর নয়’

জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ হত্যা : ডিসচার্জ শুনানি পিছিয়ে ১০ আগস্ট

জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ হত্যা : ডিসচার্জ শুনানি পিছিয়ে ১০ আগস্ট

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

উষ্ণতম জুন গেল ইউরোপে, সমুদ্রেও রেকর্ড তাপমাত্রা

উষ্ণতম জুন গেল ইউরোপে, সমুদ্রেও রেকর্ড তাপমাত্রা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com