Kaler Patrika
ঢাকা, রাত ৯:৩৬
মঙ্গলবার | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
বর্ষাকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

বিএড কারিকুলামে বড় পরিবর্তন, থাকছে ১২ সপ্তাহের বিদ্যালয় অনুশীলন

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
মার্চ ৩, ২০২৬- ১:০০ অপরাহ্ণ
in লিড নিউজ, শিক্ষা
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও আধুনিকায়নে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব এডুকেশন (বিএড) শিক্ষাক্রমের রূপরেখায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবছরই কার্যকর হতে যাওয়া এই নতুন কারিকুলামে তত্ত্বীয় পড়াশোনার চেয়ে হাতে-কলমে শিখন ও বাস্তব অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন এই কাঠামোতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের জন্য মোট ১২ সপ্তাহের বিদ্যালয়ভিত্তিক অনুশীলন (টিচিং প্র্যাকটিস) বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, এক বছর মেয়াদি এই কোর্সটি এখন থেকে দুটি সেমিস্টারে সম্পন্ন হবে। এর মধ্যে প্রথম সেমিস্টারে চার সপ্তাহ এবং দ্বিতীয় সেমিস্টারে টানা আট সপ্তাহ বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত থেকে সরাসরি পাঠদান অনুশীলন করতে হবে প্রশিক্ষণার্থীদের।

জানা গেছে, এই নতুন শিক্ষাক্রমটি মূলত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিত ‘আউটকাম বেজড এডুকেশন’ (ওবিই) বা ফলাফল-ভিত্তিক শিক্ষা কাঠামোর আদলে প্রণয়ন করা হয়েছে।

নতুন রূপরেখা অনুযায়ী, এক বছর মেয়াদি এই বিএড প্রোগ্রামটি দুটি সেমিস্টারে বিভক্ত থাকবে। প্রথম সেমিস্টার চলবে ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং দ্বিতীয় সেমিস্টার ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পুরো কোর্সে মোট ৬০ ক্রেডিট থাকবে, যার মধ্যে প্রতি সেমিস্টারে ৩০ ক্রেডিট করে বরাদ্দ দেওয়া হয়েছে।

এরমধ্যে প্রথম সেমিস্টারে প্রশিক্ষণার্থীদের জন্য চারটি আবশ্যিক বিষয় রাখা হয়েছে। বিষয়গুলো হচ্ছে — মাধ্যমিক শিক্ষা, সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল, শিখন ও শিখনযাচাই এবং শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এ ছাড়া প্রশিক্ষণার্থীদের নিজস্ব শাখা (মানবিক, বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা) অনুযায়ী দুটি শিক্ষণ বিষয় নির্বাচন করতে হবে। দ্বিতীয় সেমিস্টারে আবশ্যিক বিষয় হিসেবে থাকছে ‘জেন্ডার, বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা’ এবং ‘শিক্ষায় গবেষণা’। পাশাপাশি প্রাথমিক শিক্ষা, চারু ও কারুকলা বা কৃষি শিক্ষার মতো বিষয়গুলো থেকে যেকোনো একটি ঐচ্ছিক বিষয় হিসেবে গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন কারিকুলামে জোর দেওয়া হয়েছে ব্যবহারিক শিক্ষায়ও। প্রথম সেমিস্টারে চার সপ্তাহের কলেজভিত্তিক সিমুলেশন ও বিদ্যালয়ভিত্তিক পাঠদান অনুশীলন (টিচিং প্র্যাকটিস-১) করতে হবে। দ্বিতীয় সেমিস্টারে এর ব্যাপ্তি আরও বাড়িয়ে টানা আট সপ্তাহের প্রত্যক্ষ বিদ্যালয়ভিত্তিক পাঠদান অনুশীলন (টিচিং প্র্যাকটিস-২) বাধ্যতামূলক করা হয়েছে।

আর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে থাকছে স্বচ্ছ ও আধুনিক গ্রেডিং সিস্টেম। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে ৬০ নম্বর থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় লিখিত পরীক্ষার জন্য এবং বাকি ৪০ নম্বর বরাদ্দ থাকবে কলেজের অভ্যন্তরীণ মূল্যায়নের ওপর। লেটার গ্রেডিং পদ্ধতিতে ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেলে ‘এ প্লাস’ (জিপিএ ৪.০০) হিসেবে গণ্য করা হবে। কোর্সের শেষে শিক্ষার্থীদের একটি মৌখিক পরীক্ষা এবং ছয়টি আবশ্যিক বিষয়ের ওপর দুই ঘণ্টার সমন্বিত (কম্প্রেহেনসিভ) পরীক্ষাতেও অংশ নিতে হবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল

দেড় বছরের বেশি সময় নেই কমিটি নেতৃত্ব সংকটে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল

ঢাবি প্রক্টরের পদত্যাগ

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com