Kaler Patrika
ঢাকা, রাত ৪:২২
শুক্রবার | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

চড়ুইয়ের গ্রাম

শামীমKaler Patrikabyশামীমandস্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৫, ২০২৫- ২:০৩ অপরাহ্ণ
in মফস্বল
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

pakhioগ্রাম বাংলার কুঁড়ে ঘরই একসময় চড়ুই পাখির রাজ্য ছিল। ঘরের কড়িকাঠে থাকত তাদের ছোট্ট বাসা। ঝুপ করে একটা পাখি উড়ে যেত নীড় থেকে উঠোনে, আবার ফিরে আসত ঠোঁটে করে খড়-কুটো নিয়ে। এখন সে কুঁড়ে ঘর নেই, শহর ছুঁয়েছে পিচ ঢালা পথ আর কংক্রিটের দেয়াল। তবুও হার মানেনি চড়ুই। আধুনিকতার প্রবাহে নতুন করে গড়ে নিয়েছে আপন ঠিকানা। এবার শহরের ভেতরেই।

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের অন্যতম প্রাণ কেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড এলাকা এ যেন এখন চড়ুইদের গহিন গ্রাম। কৃষ্ণচূড়া, বকুল, আম আর দেবদারু গাছে গড়ে উঠেছে হাজার হাজার চড়ুই পাখির বাসা। বিকেল হলেই ডালে ডালে ভিড় করে তারা। চঞ্চলতা আর কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

গোধূলি লগনে পাখিদের ফিরে আসা শুরু হয়। পথচারীরা থেমে দাঁড়ান, কেউ মোবাইলে ভিডিও করেন, কেউ কেবল নীরবে তাকিয়ে থাকেন। ছোট্ট গাছগুলো যেন আশ্রয়ের প্রতীক হয়ে উঠেছে তাদের কাছে। পুরাতন বাসস্ট্যান্ডের মোড়ের পাশে ছোট্ট একটি আমগাছে হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যায় পাখির দলকে। কিন্তু নিয়ম আছে- ধরা নিষেধ। ভুল করে কেউ ধরলেও শুনতে হয় গালমন্দ। কারণ, দুই দশক ধরে এখানেই গড়ে উঠেছে তাদের বসতি। ফল ব্যবসায়ী সবুজ মিয়া রোজের মতো বসে থাকেন সুরুচি রেস্টুরেন্টের সামনে। বলেন, ‘সন্ধ্যার দিকে যখন পাখিগুলো ফিরে আসে, তখন মনটাই ভালো হয়ে যায়। গাছে গাছে যেন একটা উৎসব শুরু হয়।’

শুধু সবুজ মিয়া নন, আশপাশের দোকানি থেকে শুরু করে পথচারী, সবাই যেন নিজ নিজ জায়গা থেকে পাহারাদারের ভূমিকায়। কেউ যেন পাখিদের বিরক্ত না করে, এ নিয়ে সব সময় সতর্ক থাকে। শুরুটা ছিল ৪০০-৫০০ পাখি দিয়ে, এখন সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫-৬ হাজারে।

নারগুন উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষক মো: আব্দুল জলিল বলেন, ‘আগে গ্রামে কুঁড়ে ঘরে দেখা যেত চড়ুই পাখি, এখন তো সে কুঁড়ে ঘরই নেই। এখানে এসে পাখিগুলো দেখে খুব ভালো লাগছে।’

ঠাকুরগাঁও সদও উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, চড়ুইপাখি দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। শহরের এই গাছগুলোতে তাদের বসতি হওয়া সত্যিই প্রশংসনীয়। এদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।

Tags: ঠাকুরগাঁও
ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

লাউয়াছড়া বনাঞ্চল আজ ‘চরম পরিবেশ সংকটে’

লাউয়াছড়া বনাঞ্চল আজ ‘চরম পরিবেশ সংকটে’

kaler patrika

উত্তরের জেলাগুলো ঘন কুয়াশায় আচ্ছন্ন, বৃষ্টির মতো ঝরছে শিশির

বগুড়ায় ফুলকপির কেজি দুই টাকা

সুতাং নদীর মাছে প্রায় ১.৭টি করে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত করার তাগিদ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার 

ইউনেসকোর ঐতিহ্য স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প

সর্বশেষ সংবাদ

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com