Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

সুতাং নদীর মাছে প্রায় ১.৭টি করে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

এই নদীর পানি ও মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
December 19, 2025- 1:25 pm
in মফস্বল, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পদূষণ, নদ-নদীর অবস্থা এবং পরিবেশগত ঝুঁকি নিয়ে একটি সেমিনারে সেখানকার সুতাং নদীর ৩০টি মাছের পরিপাকতন্ত্রে মোট ৫১টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। যা প্রতিটি মাছে প্রায় ১.৭টি করে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতির ইঙ্গিত দেয়।

বৃহঃস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাকির আহম্মদ। তিনি সুতাং নদীর পানি ও মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরেন। গবেষণায় দেখা যায়, সুতাং নদীর পানিতে প্রতি লিটারে ৬.৬৭ থেকে ৪৬.৬টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। পানিতে থাকা মাইক্রোপ্লাস্টিকের মধ্যে খণ্ডাংশ ও ফাইবারের আধিক্য বেশি এবং এগুলোর আকার মূলত ০.১ থেকে ০.৫ মিলিমিটারের মধ্যে।
গবেষণায় আরও উল্লেখ করা হয়, সুতাং নদীর ৩০টি মাছের পরিপাকতন্ত্রে মোট ৫১টি প্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে, যা গড়ে প্রতিটি মাছে প্রায় ১.৭টি করে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতির ইঙ্গিত দেয়। বড় আকারের মাছ তুলনামূলকভাবে বেশি মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে, যা খাদ্যগ্রহণের পরিমাণ ও দীর্ঘ সময় ধরে দূষিত পরিবেশে থাকার সঙ্গে সম্পর্কিত বলে গবেষণায় উঠে এসেছে।
বিশ্লেষণে পলিথিন (PE), পলিইথিলিন টেরেফথালেট (PET), পলিআমাইড (PA) এবং সেলুলোজ অ্যাসিটেট (CA) ধরনের প্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়, যা মূলত প্লাস্টিক প্যাকেজিং ও বস্ত্রশিল্প থেকে সৃষ্ট দূষণের ইঙ্গিত দেয়।
অন্যদিকে, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল হবিগঞ্জ অঞ্চলের পরিবেশ দূষণ নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি নদী দখল, শিল্পবর্জ্য নিঃসরণ এবং অপরিকল্পিত নগরায়নের ফলে হবিগঞ্জের নদ-নদী ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন।

সেমিনারে বক্তারা বলেন, নদী ও জলজ পরিবেশে মাইক্রোপ্লাস্টিক দূষণ ভবিষ্যতে মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। এ ধরনের গবেষণা দেশের মিঠাপানির পরিবেশে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্মানিয় অতিথির বক্তব্যে ধারা’র
এর সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক শরীফ জামিল বলেন, হবিগঞ্জের শিল্পদূষণ বহু আগেই মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। শুধু সুতাং নদী নয় সোনাই বলভদ্র, খড়্কির খাল, রাজখাল ও শৈলজোড়া খালসহ এ অঞ্চলের সমস্ত বর্জ্য মেঘনা নদীতে গিয়ে পড়ছে। বিস্তীর্ণ কৃষি জমি ও বহু সংখ্যক গ্রামে শিল্পবর্জ্য দূষণ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সময়ে এই শিল্পদূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ থাকলেও বাস্তবে অবস্থা শুধুই অবনতি ঘটেছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের এ গবেষণা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যা নীতি নির্ধারকদের কঠোরভাবে শিল্পদূষণ নিয়ন্ত্রণে এবং হবিগঞ্জের নদ-নদী পুনরুদ্ধারে সচেষ্ট করবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), হবিগঞ্জ’-এর উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরা-এর সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক শরীফ জামিল।

এছাড়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমসহ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: নদীমাছ
ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল

দেড় বছরের বেশি সময় নেই কমিটি নেতৃত্ব সংকটে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে রূপপুরে

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com