Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

Md Sharif Hossainbyমো. শরীফ হোসেন
November 3, 2026- 5:30 pm
in মফস্বল
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন আহমেদ শাহরিয়ার রেজা দীপ। সেখানে একপর্যায়ে তাহসিফ ও অন্যদের কাছ থেকে উঠে ১৫ থেকে ২০ মিনিটের জন্য আলাদা হয়ে যান তিনি। ওই সময় দীপ কার সঙ্গে এবং কোথায় যোগাযোগ করেছিলেন, তা জানতে চায় পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানিতে ঢাকার আদালতে এমন তথ্য তুলে ধরে রাষ্ট্রপক্ষ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, রেস্তোরাঁয় অবস্থানের সময় দীপের ১৫ থেকে ২০ মিনিটের অনুপস্থিতি তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। ওই সময়ে তিনি কার সঙ্গে কী কথা বলেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, ঘটনার সময় এবং তার আগের মুহূর্ত পর্যন্ত দীপ নিহত তাহসিফের সঙ্গে ছিলেন। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ, দীপের বক্তব্য, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) ও হত্যার সম্ভাব্য উদ্দেশ্য মিলিয়ে দেখা দরকার। এসব তথ্য যাচাই করে ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা কিংবা দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা জানতে চায় রাষ্ট্রপক্ষ।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, ঘটনার পর দীপের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি। তিনি বিষয়টি নিয়ে নীরব ছিলেন। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও সেগুলোর কিছু কৌশলে এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। মামলার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলেও আদালতে যুক্তি তুলে ধরেন।

অন্যদিকে, দীপের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বলেন, রাষ্ট্রপক্ষের বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, তার মক্কেল ইতোমধ্যে তথ্য দিয়েছেন। এখন তাকে চাপ প্রয়োগ করে অন্যদের প্রত্যাশিত বক্তব্য আদায়ের চেষ্টা করা হচ্ছে কিনা, সেই প্রশ্ন রয়েছে। চার দিনের রিমান্ড শেষ হওয়ার পর আবার রিমান্ড চাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ ছাড়া রিমান্ডে দীপের স্বাস্থ্য ও খাবারের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে কিনা, তা জানার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আসামিপক্ষের আইনজীবী।

দুই পক্ষের বক্তব্য শোনার সময় আসামি দীপকে কাঠগড়ায় দাঁড়িয়ে তার আইনজীবীর দিকে তাকিয়ে ইশারা করতে দেখা যায়। পরে শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ৩১ অক্টোবর উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরে তাহসিফের বন্ধু দীপকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতা

সর্বশেষ সংবাদ

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ

ঋতু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি : শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে বাঁচার উপায়

ঋতু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি : শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে বাঁচার উপায়

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন প্রয়োজন : হুমায়ুন কবির

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন প্রয়োজন : হুমায়ুন কবির

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com