Kaler Patrika
ঢাকা, রাত ৮:৩৫
রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী, চলচ্চিত্রের জন্য ইতিবাচক বার্তা

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
এপ্রিল ৪, ২০২৬- ৯:২৫ পূর্বাহ্ণ
in রাজনীতি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সপরিবারে ঈদের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবরের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্য এখন ‘টক অব দ্য টাউন’। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। দেশের শীর্ষ নেতার এভাবে সাধারণ দর্শকদের মাঝে উপস্থিত হওয়ার মুহূর্তটি নেটিজেন ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে যান প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যায় সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছেন।

গুঞ্জন ছড়ায়, ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতেই তিনি সপরিবারে সেখানে গিয়েছিলেন।

স্টার সিনেপ্লেক্সের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, এদিন দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর বেশকিছু টিকিট সংগ্রহ করা হয়। আর সে থেকেই ছড়িয়ে পড়ে- ‘বনলতা এক্সপ্রেস’ দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও কন্যা জাইমা রহমান। এমন গুঞ্জনের মাঝে বিষয়টি নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর নির্মাতা তানিম নূরের সঙ্গে যোগাযোগ করে ঢাকা পোস্ট। তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ‘আমিও এমনটাই শুনেছি। তবে, মাননীয় প্রধানমন্ত্রী আসলে কোন সিনেমাটি দেখেছেন, তা অফিসিয়ালি কনফার্ম করা হয়নি। তাই স্পষ্ট করে কিছু বলতে পারছি না। আমি একটি বিবৃতি প্রস্তুত করছি, সেখানে বিস্তারিত জানাব।’

প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রীর সিনেমা দেখা প্রসঙ্গে এই তরুণ নির্মাতা বেশ অভিভূত। তিনি বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যদি তিনি ‘বনলতা এক্সপ্রেস’ দেখে থাকেন এবং এই খবরটি সত্য হয়।”এদিকে, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সিনেমা দেখা শেষ করে প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, ‘সিনেমা কেমন ছিল?’ হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী উত্তর দেন, ‘ভালো ছিল, দেখতে পারেন সবাই।’ এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর ফলে ভক্ত ও নেটিজেনরা একরকম ধরেই নিয়েছেন যে, প্রধানমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’-ই দেখেছেন।

 

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

দেড় বছরের বেশি সময় নেই কমিটি নেতৃত্ব সংকটে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল

চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com