Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি গঠনে তোড়জোড়

Jahir MahmudbyJahir Mahmud
September 1, 2026- 3:43 pm
in রাজনীতি, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
ফাইল ছবি

খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পাশাপাশি সাংগঠনিক অন্য তৎপরতা বেড়েছে। সাংগঠনিক তৎপরতা আরও বাড়াতে মহানগর ও জেলার পুরোনো কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। নতুন কমিটিতে পদ পেতে তৃণমূল নেতাকর্মীরা নানা উপায়ে লবিং শুরু করেছেন। সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠাচ্ছেন শীর্ষস্থানীয় নেতাদের কাছে। তবে সংগঠনটির এমন কার্যক্রম নিয়ে সরকারি ও বিরোধী দলের নেতারা প্রশ্ন তুলেছেন। তাদের মতে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল তৎপরতার কারণে ছাত্রলীগ কার্যক্রম চালাতে পারছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে খুলনার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের পুনর্গঠনের চেষ্টা এবং গোপনে সাংগঠনিক কার্যক্রম চালানোর খবর সামনে আসছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর ও জেলা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কমিটি গঠনে পদ প্রত্যাশীদের সিভি আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে খুলনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ই-মেইলে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে বলা হয়েছে। জীবনবৃত্তান্তের সঙ্গে সদ্য তোলা এক কপি ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার সনদ, সর্বশেষ পরীক্ষার সনদ বা মার্কশিট এবং অন্যান্য প্রশিক্ষণ বা বৃত্তিমূলক কাজের সনদ সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদন পাঠানোর জন্য একটি নির্দিষ্ট ই-মেইল ঠিকানাও দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তির কপি ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খুলনার কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতাকর্মী প্রকাশ্যেই সামাজিক মাধ্যমে ওই ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠানোর ঘোষণা দিয়েছেন। কেউ কেউ নিজেদের আবেদন প্রস্তুতের কথাও জানিয়েছেন।

খুলনা জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ি সভাপতি তার ফেসবুক ওয়ালে কেন্দ্রে ঘোষিত বিজ্ঞপ্তিটি শেয়ার করে লিখেছেন, ‘স্বাগতম, শেষ দিন পর্যন্ত তোমাদের হয়ে কাজ করতে পেরেছি এই তৃপ্তিটুকু নিয়ে সারা জীবন একজন কর্মী হয়ে কাজ করব।’

কমিটি থেকে বাদ দেওয়ার পর জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেনও স্ট্যাটাস দিয়ে আগামীর নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। এবার জেলা ছাত্রলীগে সভাপতির পদ প্রত্যাশী সাইফুল ইসলাম সাইফ। তার ফেসবুক ওয়ালে হ্যান্ডকাফ পরানো ছবি দিয়ে ক্যাম্পেইন চলছে। তার সমর্থনে গত দুই দিনে অন্তত কয়েকশ পোস্ট করা হয়েছে। অন্যদিকে মহানগর ছাত্রলীগের সভাপতি পদ পেতে রণবীর বাড়ৈ সজল এবং সাধারণ সম্পাদক পদ পেতে সোহান হোসেন শাওন ক্যাম্পেইন চালাচ্ছেন।

এসব কর্মকাণ্ডই জানান দিচ্ছে কার্যক্রম থেমে নেই ছাত্রলীগের। ১৬ জুলাই নগরীর তিনটি স্থানে এবং ১৮ জুলাই ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ব্যানার হাতে হঠাৎ করে কয়েক মিনিটের জন্য মিছিল করে দ্রুত সরে পড়েন অংশগ্রহণকারীরা। গত দুই মাসে কয়রা, পাইকগাছা, তেরখাদা ও রূপসায় অনেকগুলো মিছিল করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, ‘জেলায় ছাত্রলীগের কর্মকাণ্ড খুবই কম। পুলিশ প্রশাসন তাদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।’

গোয়েন্দা সংস্থার একটি তালিকায় ৬০ জনের নাম উঠে এসেছে, যারা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করছেন। ওই তালিকায় সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজনের নাম রয়েছে। অভিযোগ রয়েছে, তারা নেপথ্য থেকে অর্থ সহয়াতা দিচ্ছেন। ১৬ জুলাইয়ের মিছিলের অর্থের জোগানদাতা হিসাবে সদর থানা যুবলীগের সদস্য ফাইজুল ইসলাম টিটোর নামও উঠে এসেছে। তিনি আত্মগোপনে আছেন।

ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, ছাত্রলীগ সংগঠিত হচ্ছে- এটি অশনি সংকেত। রাজপথের বিক্ষিপ্ত মিছিলের পাশাপাশি ভার্চুয়ালি ব্যাপক কর্মকাণ্ড চালাচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। কমিটি গঠনের পাশাপাশি কার্যক্রম অব্যাহত রেখেছে সংগঠনটি। অথচ পুলিশ তাদের গ্রেফতার করছে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।’

এ বিষয়ে কেএমপির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এমএম শাকিলুজ্জামান বলেন, ‘পুলিশ নিষিদ্ধ ছাত্রসংগঠনের কর্মকান্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।’

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

সর্বশেষ সংবাদ

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com