Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ঢাকা-রংপুর লং মার্চ সফল করায় দেশবাসীকে মিয়া গোলাম পরওয়ারের অভিনন্দন

মোঃ বিপ্লবbyমোঃ বিপ্লব
September 20, 2026- 6:26 pm
in রাজনীতি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। 

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লং মার্চ শেষে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক লং মার্চ কর্মসূচি সফল করতে পথে পথে হাজার হাজার নারী-পুরুষ-বৃদ্ধ-শিশু তথা সর্বস্তরের জনগণ প্রখর রোদের মধ্যে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে লং মার্চ কাফেলাকে অভিবাদন জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন, পথে পথে যারা আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ও সংহতি জানিয়েছেন- আমরা এই লক্ষ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।

লংমার্চে অংশগ্রহণকারী ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতাদের, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিশেষ করে লং মার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দীর্ঘ পথের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশে তেলের দাম এখনও কম: রিজভী

বাংলাদেশে তেলের দাম এখনও কম: রিজভী

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক

সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

সর্বশেষ সংবাদ

চেমন আরার ১১ সন্তান— কেউ বিচারক, কেউ চিকিৎসক, কেউ উপাচার্য

চেমন আরার ১১ সন্তান— কেউ বিচারক, কেউ চিকিৎসক, কেউ উপাচার্য

বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ

সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ

ব্লু ইকোনমির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি : শিক্ষামন্ত্রী

ব্লু ইকোনমির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি : শিক্ষামন্ত্রী

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী

এমপি নজরুলের গ্রেফতারে স্পিকারকে চিঠি দেবে পুলিশ

এমপি নজরুলের গ্রেফতারে স্পিকারকে চিঠি দেবে পুলিশ

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com