Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের দাবি ছাত্রশক্তির

Md Sharif Hossainbyমো. শরীফ হোসেন
November 4, 2026- 2:36 pm
in রাজনীতি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিকে ‘প্রহসন’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির দাবি, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একইসঙ্গে তথাকথিত সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী এসব দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গণরায়ের সঙ্গে প্রতারণা। কমিটির গঠন, কার্যক্রম কিংবা সুপারিশ কোনোটিই জাতীয় ছাত্রশক্তি স্বীকার করে না।

তাদের দাবি, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত গণভোটে দেশের মানুষ স্পষ্ট রায় দিয়েছে। নির্বাচন কমিশনের সংশোধিত গেজেট অনুযায়ী, ৪ কোটি ৭২ লাখেরও বেশি মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তাঁদের এই সম্মতি ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫-এর পক্ষে। ওই আদেশ অনুযায়ী, সংবিধান পরিবর্তনের পথ সংবিধান সংস্কার পরিষদ। কোন প্রক্রিয়ায় সংবিধান পরিবর্তন হবে, তা জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করেছে। এ নিয়ে নতুন করে দর-কষাকষির সুযোগ নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ অভিযোগ করেন, গণভোটের রায় পাশ কাটিয়ে ক্ষমতাসীন দল সংসদে একটি ‘সংশোধন কমিটি’ গঠন করেছে। তাঁরা প্রশ্ন তোলেন, জনগণ সংস্কারের পক্ষে ভোট দিলে সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত এল কোথা থেকে? তাঁদের মতে, গণরায়ের জায়গায় দলীয় সুবিধা অনুযায়ী কাটছাঁট চাপিয়ে দেওয়ার চেষ্টা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।

বিবৃতিতে আরও বলা হয়, কমিটিতে কারা আছেন, কতটি বৈঠক হয়েছে কিংবা কী প্রস্তাব এসেছে, এসব জাতীয় ছাত্রশক্তির বিবেচ্য নয়। যে কাঠামোর ভিত্তিই গণরায় বিরোধী, সেই কাঠামোর ভেতরের আলোচনায় সংস্কার হতে পারে না। ‘ভুল ঘরে বসে সঠিক সংবিধান বানানো যায় না’ বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ।

জাতীয় ছাত্রশক্তির তিন দফা দাবি হলো- তথাকথিত সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং এর কোনো সুপারিশের ভিত্তিতে সংশোধনী বিল আনা যাবে না; গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে; এবং সংস্কার পরিষদের মাধ্যমেই জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করতে হবে।

নেতৃবৃন্দ আরও স্পষ্ট করেছেন, জাতীয় ছাত্রশক্তি এই কমিটির কোনো মতবিনিময়, শুনানি বা পরামর্শে অংশ নেবে না।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমু-রাজ্জাক-দীপুসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

ডিসেম্বরে সত্যিই কি ফিরতে চান শেখ হাসিনা?

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com