Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

এনআইডি-পাসপোর্টের তথ্যের গরমিলে বিপাকে হাজারো প্রবাসী

Md Sharif HossainbyMd Sharif Hossain
September 1, 2026- 7:00 am
in প্রবাস, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের তথ্যের গরমিলে নানা ধরনের জটিলতায় পড়ছেন হাজারো প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে বিদেশে যাওয়ার সময় ভুল বা ভিন্ন তথ্য দিয়ে তৈরি করা পাসপোর্টের কারণে পরবর্তীতে দেশে এসে সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে অনেক প্রবাসীকে।

হবিগঞ্জের মশিউর রহমান মুমিন এরই একটি উদাহরণ। তার জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী জন্ম ১৯৯৫ সালের জুলাই মাসে। কিন্তু বিদেশ যাওয়ার সময় এক দালালের মাধ্যমে তার নামে তৈরি করা হয় একটি পাসপোর্ট। সেখানে নাম দেওয়া হয় ‘মশিউর মিয়া’ এবং জন্মসাল উল্লেখ করা হয় ১৯৯৯।
ওই পাসপোর্ট ব্যবহার করেই বিভিন্ন পথ পাড়ি দিয়ে ইউরোপের দেশ গ্রিসে যান মশিউর। পরবর্তী সময়ে গ্রিসে তার রেসিডেন্স পারমিটসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হয় ওই পাসপোর্টের তথ্য অনুযায়ী। ফলে বিদেশে বসবাসের ক্ষেত্রে তার এনআইডির তথ্যের প্রয়োজন হয়নি।

সম্প্রতি দেশে ফিরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে নতুন করে সমস্যায় পড়েন তিনি। ড্রাইভিং লাইসেন্সের জন্য এনআইডি প্রয়োজন হওয়ায় আবেদন করতে গিয়ে দেখা যায়, তার এনআইডির নাম ও জন্মসালের সঙ্গে বিদেশে ব্যবহৃত পাসপোর্ট এবং অন্যান্য নথির তথ্যের মিল নেই। ফলে তিনি ড্রাইভিং লাইসেন্স করতে পারেননি।

পরে বিদেশে ব্যবহৃত পাসপোর্ট ও অন্যান্য নথির তথ্য অনুযায়ী এনআইডি সংশোধনের জন্য আবেদন করেন মশিউর। কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও সমস্যার সমাধান হয়নি বলে জানান তিনি।

মশিউর রহমান মুমিনের মতো এমন পরিস্থিতিতে পড়েছেন আরও অনেক প্রবাসী।

ভুক্তভোগী মশিউর বলেন, ‘বিদেশ যাওয়ার সময় দালালের মাধ্যমে আমার পাসপোর্টে নাম ও জন্মসালের তথ্য পরিবর্তন করা হয়েছিল। ওই পাসপোর্ট দিয়েই গ্রিসে রেসিডেন্স পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র করেছি। এখন দেশে এসে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েও সমস্যায় পড়েছি। এনআইডি সংশোধনের জন্য আবেদন করেছি, কিন্তু দীর্ঘদিনেও সমাধান হয়নি। আমার মতো যারা এমন সমস্যায় পড়েছেন, তাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।’

শুধু ড্রাইভিং লাইসেন্স নয়, দেশে ফিরে ই-পাসপোর্ট নবায়ন করতেও একই ধরনের জটিলতায় পড়ছেন অনেক প্রবাসী। বিদেশে ব্যবহৃত পাসপোর্টে থাকা নাম, জন্মতারিখ বা অন্যান্য তথ্যের সঙ্গে এনআইডির তথ্য না মেলায় নবায়নের আবেদন আটকে যাচ্ছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। বিদেশে থাকা অবস্থায় যে পাসপোর্ট ব্যবহার করেছি, সেটির তথ্য অনুযায়ী আমার অন্যান্য কাগজপত্র তৈরি হয়েছে। দেশে ফিরে পাসপোর্ট নবায়ন করতে গিয়ে দেখি এনআইডির তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল নেই। ফলে নবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। তাই বিদেশে বৈধভাবে ব্যবহৃত নথিপত্র যাচাই করে এ ধরনের সমস্যার দ্রুত সমাধান করার আহ্বান জানাই। যেহেতু বিদেশে আমাদের ডকুমেন্ট তৈরি হয়েছে তাই ওই তথ্য দিয়েই দেশে এনআইডি সংশোধনের অন্তত একবার সুযোগ দেওয়া দরকার।’

সংশ্লিষ্টদের দাবি, বিদেশে যাওয়ার সময় দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বা নিজেদের অসচেতনতায় ভুল তথ্য, ভিন্ন নাম কিংবা বয়স দিয়ে পাসপোর্ট তৈরি হওয়ার কারণে পরবর্তী সময়ে এসব তথ্যের ওপর ভিত্তি করে বিদেশের রেসিডেন্স পারমিট, ব্যাংক হিসাব, চাকরির কাগজপত্রসহ বিভিন্ন নথি তৈরি হয়ে যায়। দীর্ঘদিন পর দেশে এসে এনআইডির সঙ্গে এসব তথ্যের গরমিল দেখা দিলে তৈরি হয় জটিলতা।

কমিউনিটি নেতা জাহিদ ইসলাম বলেন, ‘বিদেশে যাওয়ার সময় অনেক প্রবাসী দালাল বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপে ভুল নাম, বয়স কিংবা জন্মতারিখের পাসপোর্ট নিয়ে বিদেশে চলে যান। পরে ওই তথ্যের ভিত্তিতে রেসিডেন্স পারমিট, ব্যাংক হিসাব, চাকরির কাগজপত্রসহ বিভিন্ন বৈধ নথি তৈরি হয়ে যায়। দেশে ফিরে এনআইডির তথ্যের সঙ্গে গরমিল দেখা দিলে তারা বড় ধরনের সমস্যায় পড়েন। প্রকৃত পরিচয় ও বিদেশের বৈধ নথিপত্র যাচাই করে প্রবাসীদের এনআইডি সংশোধনের জন্য বিশেষ ও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

প্রবাসীদের ভাষ্য, বিদেশে থাকার সময় এনআইডির প্রয়োজন না হলেও দেশে ফিরে ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক হিসাব খোলা, জমি ক্রয়-বিক্রয়, কর সংক্রান্ত কাজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা নিতে এনআইডি প্রয়োজন হয়। তখনই তথ্যের গরমিলের কারণে অনেককে বিড়ম্বনায় পড়তে হয়।

প্রবাসীরা বলছেন, বিদেশে থাকা বাংলাদেশিদের বৈধ পাসপোর্ট, রেসিডেন্স পারমিট ও অন্যান্য সরকারি নথিপত্র যাচাই করে বিশেষ ব্যবস্থায় এনআইডির তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হলে এ সমস্যার সমাধান হতে পারে। একই সঙ্গে প্রকৃত পরিচয় যাচাই করে সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ব্যবস্থা চালুরও দাবি জানিয়েছেন তারা।

প্রবাসীদের মতে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের জন্য এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করা প্রয়োজন। বিদেশের বৈধ নথিপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এনআইডি সংশোধনের সুযোগ দিতে সরকারের কার্যকর উদ্যোগ চান তারা।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

পুনর্নিরীক্ষণ-পুনর্মূল্যায়নে বদলে গেলো ৫৬ হাজার খাতার নম্বর

পুনর্নিরীক্ষণ-পুনর্মূল্যায়নে বদলে গেলো ৫৬ হাজার খাতার নম্বর

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

সেই আলমগীরের নেতৃত্বাধীন কৃষক দলের কমিটি বিলুপ্ত

রোহিঙ্গা সংকট এমন কো‌নো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে

সিঁড়ি ব্যবহারে হাঁটু ব্যথা? জেনে নিন কারণ

সর্বশেষ সংবাদ

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com