Kaler Patrika
ঢাকা, সন্ধ্যা ৬:২৩
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
বর্ষাকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

পিকেএসএফ-অরবিস: ১০ লাখ মানুষের চক্ষু পরীক্ষা, ১ লাখ ছানি অপারেশনের উদ্যোগ

শামীমKaler Patrikabyশামীমandস্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৯, ২০২৫- ৬:১৬ অপরাহ্ণ
in ধর্মীয়
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
নিম্ন আয়ের ১০ লাখ মানুষের চক্ষু পরীক্ষা ও এক লাখ ছানি অপারেশন করবে পিকেএসএফ এবং অরবিস ইন্টারন্যাশনাল। ছবি: পিকেএসএফ

আগামী দুই বছরে দেশের ১০ লাখ নিম্ন আয়ের মানুষের চক্ষু পরীক্ষা ও এক লাখ ছানি অপারেশনের যৌথ উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অরবিস ইন্টারন্যাশনাল। বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে গৃহীত ‘কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি উদ্যোগের আওতায় এ কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এর মিলনায়তনে এ উদ্যোগটির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর এবং অরবিস ইন্টারন্যাশনালের ফাউন্ডেশনস অ্যান্ড ইনস্টিটিউশনাল রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ক্রিস্টি হুবার্ড।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ। উদ্যোগটির সারসংক্ষেপ উপস্থাপন করেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ।

প্রধান অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান বলেন, ‘দৃষ্টিশক্তি না থাকলে একজন মানুষ কর্মহীন হয়ে পড়ে। ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেলে মানুষ আবার কর্মক্ষম হয়ে ওঠে, যা জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।’

তিনি আরও বলেন, ‘এ উদ্যোগ সরকারি-বেসরকারি সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে জাতীয় অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচিকে আরও কার্যকর করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আধুনিক চক্ষু চিকিৎসার সুযোগ পাবে।’

বিশেষ অতিথি ক্রিস্টি হুবার্ড বলেন, ‘বাংলাদেশে অন্ধত্বের সবচেয়ে বড় কারণ ছানি, অথচ এটি অত্যন্ত সহজে নিরাময়যোগ্য। অরবিস ইন্টারন্যাশনাল প্রায় চার দশক ধরে ছানি অপারেশের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ফেরাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে।’

তিনি পিকেএসএফের উদ্ভাবনী উদ্যোগ, নেতৃত্ব ও প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং দারিদ্র্য বিমোচনে পিকেএসএফের উদ্যোগকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, ‘পিকেএসএফ সারাদেশে সহযোগী সংস্থার মাধ্যমে একটি বিস্তৃত নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে পিকেএসএফ স্বাস্থ্য ও জীবিকা-সংক্রান্ত ঝুঁকি প্রশমনে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম বাস্তবায়ন করছে।’

পিকেএসএফ চেয়ারম্যান আরোও বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে অনেক সময় সরকারি সেবা পৌঁছানো সম্ভব হয় না, সেখানে পিকেএসএফ সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে কার্যক্রম চলমান রেখেছে। ’

এক লাখ ছানি অপারেশনের এই উদ্যোগ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোঃ ফজলুল কাদের বলেন, ‘আমরা ২০১২ সাল থেকে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে আসছি। সম্প্রতি, শোভন কর্মসংস্থান সৃষ্টি, ঝুঁকি হ্রাস এবং সক্ষমতা বৃদ্ধি – এই তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে পিকেএসএফের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ’

‘পিকেএসএফের অন্যতম কৌশলগত লক্ষ্য হলো মানুষের টেকসই জীবিকা অর্জন ও স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকি নিরসন। এ উদ্দেশ্যে ইতোমধ্যেই প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতিরোধযোগ্য অন্ধত্ব হ্রাসে অরবিস ইন্টারন্যাশনালের সঙ্গে এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা নিম্ন আয়ের জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি ফিরিয়ে এনে তাদের সামগ্রিক উন্নয়নের পথ সুগম করবে,’ বলেও জানান মোঃ ফজলুল কাদের ।

প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ। তিনি জানান, দেশে ৩০ বছর বয়সী ও তদূর্ধ্ব প্রায় সাড়ে ৫ লাখ মানুষ বর্তমানে দৃষ্টিহীন, যাদের প্রায় ৭০ শতাংশ ছানিজনিত কারণে অন্ধ। এদের বড় অংশ কর্মক্ষম জনগোষ্ঠী হওয়ায় জাতীয় উৎপাদনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, উদ্যোগটির আওতায় আগামী দুই বছরে এক লাখ ছানি অপারেশন সম্পন্ন করা হবে।

কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস উদ্যোগের আওতায় পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর সহায়তায় পাঁচ হাজার আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে দশ লাখ রোগীর চক্ষু পরীক্ষা করা হবে। পাশাপাশি অরবিসের সহযোগী ২৫টি চক্ষু হাসপাতালের মাধ্যমে এক হাজার ২০০-এর বেশি স্বাস্থ্যকর্মীকে প্রাথমিক চক্ষু পরীক্ষা ও রেফারেলের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের ৫০টি জেলায় সরকার পরিচালিত ২০০টি কমিউনিটি আই সেন্টার এবং অরবিসের সহযোগী চক্ষু হাসপাতাল পরিচালিত ১০০টিরও বেশি ভিশন সেন্টার রেফারেল ও ফলো-আপ পয়েন্ট হিসেবে কাজ করবে। এছাড়া, অরবিসের সহযোগী চক্ষু হাসপাতাল ছানি রোগী বাছাই এবং তাদের ছানি অপারেশন সম্পাদন করবে।

Tags: পিকেএসএফ
ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

হজের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন

হজের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন

৪ সপ্তাহ ধরে জুমা বন্ধ আল-আকসায়

৪ সপ্তাহ ধরে জুমা বন্ধ আল-আকসায়

ঈদের নামাজ শেষে আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com