Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

সন্তানদের জন্য যে দোয়া করেছেন ইবরাহিম (আ.)

byমোঃ শাকিল আহামেদ
August 31, 2026- 11:43 am
in ধর্মীয়, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে। সন্তানের ভালো পড়াশোনা, সুন্দর পেশা, নিরাপদ জীবনের প্রত্যাশা থাকে প্রত্যেক  মা-বাবার। সন্তানের জন্য কল্যাণ কামনায় দোয়ার গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.)-এর এমন একটি দোয়া বর্ণিত হয়েছে, যেখানে তিনি নিজের পাশাপাশি তার বংশধরদের কল্যাণের জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

কোরআনে বর্ণিত দোয়াটি হলো—

رَبِّ اجْعَلْنِیْ مُقِیْمَ الصَّلٰوةِ وَ مِنْ ذُرِّیَّتِیْ، رَبَّنَا وَ تَقَبَّلْ دُعَآءِ

উচ্চারণ : রাব্বিজ আলনি, মুকিমাস-সালাতি ওয়া-মিন জুররিইয়্যাতি, রাব্বানা ওয়া-তাকাব্বাল দুআ

অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক! আমার প্রার্থনা কবুল করুন।’ (সুরা ইবরাহীম, আয়াত: ৪০)

এই  একজন আদর্শ অভিভাবকের চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক ফুটে ওঠে। হজরত ইবরাহিম (আ.) শুধু নিজের জন্য নামাজের তাওফিক চাননি; বরং তার সন্তান ও পরবর্তী বংশধরদের জন্যও একই কল্যাণ কামনা করেছেন। অর্থাৎ সন্তানদের দ্বীনি ও নৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবা জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

বর্তমান সময়ে সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে অভিভাবকদের ব্যস্ততা বাড়ছে। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে কি না, নামাজের অভ্যাস গড়ে উঠছে কি না সেদিকেও নজর দেওয়া জরুরি। কারণ, পার্থিব সাফল্য জীবনের একটি অংশ হলেও ঈমান ও আমল মানুষের চূড়ান্ত সাফল্যের সঙ্গে সম্পর্কিত।

এই দোয়াটি অভিভাবকদের জন্য একটি সুন্দর শিক্ষা বহন করে যে, সন্তানকে সঠিক পথে পরিচালনার চেষ্টা যেমন করতে হবে, তেমনি আল্লাহর কাছে তার জন্য নিয়মিত দোয়াও করতে হবে। সন্তানকে ভালো কথা বলা, নামাজে উৎসাহ দেওয়া ও নিজের আচরণের মাধ্যমে আদর্শ তৈরি করার পাশাপাশি তার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করা উচিত।

 

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

পুনর্নিরীক্ষণ-পুনর্মূল্যায়নে বদলে গেলো ৫৬ হাজার খাতার নম্বর

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

সেই আলমগীরের নেতৃত্বাধীন কৃষক দলের কমিটি বিলুপ্ত

রোহিঙ্গা সংকট এমন কো‌নো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে

সর্বশেষ সংবাদ

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com