Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

জনসম্মুখে স্বামী-স্ত্রী পরিচয় দিলে কি বিয়ে হয়ে যায়?

byবোরহান উদ্দিন
October 4, 2026- 1:52 pm
in ধর্মীয়
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

আল্লাহর রাসুল (সা.) যুবকদের বিয়ের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, ‘হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে নেয়, কেননা তা চক্ষুকে সংযত রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে। (বুখারি, হাদিস: ৫০৬৬)

রাসুল (সা.) আরও বলেন, ‘যখন বান্দা বিয়ে করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূরণ করে। অতএব, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।’ (তাবরানি, হাদিস : ৯৭২)

বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়তে অভিভাবকের অভিমত গুরুত্বপূর্ণ। এক হাদিসে এ বিষয়ে তাগিদ দিয়ে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘অভিভাবক ছাড়া বিয়ে সংঘটিত হয় না।’ (তিরমিজি, হাদিস : ১১০১)

আর অভিভাবকহীন বিয়ে বা গোপন বিয়ে অসামাজিক ও অকৃতজ্ঞতাপূর্ণ কাজ। এ জন্য বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা ইসলাম পছন্দ করে না। এছাড়াও গোপন বিয়েতে বহু বিপত্তি রয়েছে। তাই ইসলামের নির্দেশনা হলো, ‘বিয়ে করবে ঘোষণা দিয়ে।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ৪/৫)

ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিয়ে সহীহ হওয়ার জন্য ইজাব-কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হওয়া এবং এ সময় ন্যূনতম দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষীর উপস্থিতি আবশ্যক।

বিখ্যাত ফকীহ আলাউদ্দিন কাসানী (রহ.) বলেন, বিয়ের মূল ভিত্তি হলো ইজাব ও কবুল। আর তা নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে অথবা শব্দের স্থলাভিষিক্ত কোনো বিষয়ের মাধ্যমে সম্পন্ন হয়।

ইজাব-কবুল ছাড়া পরস্পরে শুধুমাত্র স্বামী-স্ত্রীর স্বীকারোক্তির মাধ্যমে বিবাহ সংঘটিত হয় না। ফকীহ ইবনু নুজাইম (রহ.) বলেন, বিয়ে সম্পন্ন হওয়া ইজাব ও কবুলের সঙ্গে শর্তযুক্ত । কারণ, শুধু স্বীকারোক্তির মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় না।

সুতরাং, যদি কোনো পুরুষ সাক্ষীদের উপস্থিতিতে বলে, ‘সে আমার স্ত্রী এবং আমি তার স্বামী’; আর নারীও বলে, ‘সে আমার স্বামী এবং আমি তার স্ত্রী’, তাহলে তাদের বিবাহ সম্পন্ন হবে না। কারণ, স্বীকারোক্তি হলো পূর্ব থেকে প্রতিষ্ঠিত কোনো বিষয় প্রকাশ করা। আর এর মাধ্যমে নতুন কোনো সম্পর্ক সৃষ্টি করা হয় না।

অতএব, কেউ যদি পরিস্থিতি সাপেক্ষে জনসম্মুখে কাউকে স্বামী বা স্ত্রী দাবি করে কিন্তু বাস্তবিক পক্ষে মৌখিকভাবে কোনো ইজাব-কবুল হয়নি তাদের মধ্যে, তাই শুধু স্বাক্ষীদের সামনে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার মাধ্যমে তাদের মাঝে বিয়ে  সংঘটিত হয়নি।

তবে মনে রাখতে হবে বিয়ে বহির্ভূত নারী-পুরুষের অবৈধ সম্পর্ক রাখা এবং স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে অবস্থান করা মারাত্মক কবিরা গুনাহ । আল্লাহ তায়ালা বলেন, তোমরা জিনার কাছেও যেও না। নিশ্চয় তা অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। (সুরা বনী ইসরাঈল, আয়াত: ৩২)

এ আয়াতে শুধু জিনা থেকেই নয়; বরং জিনার নিকটবর্তী হতেও নিষেধ করা হয়েছে। তাই জিনার দিকে নিয়ে যায় বা জিনার আশঙ্কা সৃষ্টি করে এমন সকল কাজ থেকেও বিরত থাকা আবশ্যক।

রাসুল (সা.) বলেন, দুই চোখের জিনা হলো (কামনার সঙ্গে) তাকানো, দুই কানের জিনা হলো (অবৈধ কথা) শোনা, জিহ্বার জিনা হলো কথা বলা, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো (সেদিকে) হেঁটে যাওয়া। আর অন্তর কামনা করে ও আকাঙ্ক্ষা পোষণ করে, আর লজ্জাস্থান সেটিকে বাস্তবায়িত করে অথবা করে না। (সহিহ বুখারি, হাদিস: ৬২৪৩)

আরেক হাদিসে রাসুল (সা.) বলেন, কোনো পুরুষ যখন কোনো (গায়রে মাহরাম) নারীর সঙ্গে নির্জনে একত্রিত হয়, তখন তাদের তৃতীয়জন হয় শয়তান। (সুনানে তিরমিজি, হাদিস: ২১৬৫)

সুতরাং বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে বর্জন করা উচিত সবার জন্য।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কালো জাদু থেকে রক্ষা পেতে যেসব আমল করবেন

কালো জাদু থেকে রক্ষা পেতে যেসব আমল করবেন

বিয়ে না করলে কী জান্নাতে যাওয়া যাবে?

বিয়ে না করলে কী জান্নাতে যাওয়া যাবে?

ধর্ম মসজিদের দরজা বন্ধ থাকলে বারান্দা থেকে ইমামের পেছনে নামাজ হবে?

সুরা লাইলে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

আকিকার গোশত বিতরণ না করে রান্না করে খাওয়ানো যাবে?

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com