Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

আইফোন-ম্যাকবুকে চীনের তৈরি মেমোরি চিপ পরীক্ষা করছে অ্যাপল

সারা মেহজাবিনbyসারা মেহজাবিন
August 10, 2026- 2:21 pm
in প্রযুক্তি, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

 

আইফোন ও ম্যাকবুকে চীনে তৈরি মেমোরি চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ জন্য চীনের অন্যতম বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংজিন মেমোরি টেকনোলজিস (সিএক্সএমটি)–এর তৈরি চিপ পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।ববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এতে তৈরি হয়েছে সরবরাহসংকট। এই সংকট মোকাবিলায় বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে অ্যাপল।

সিএক্সএমটি চীনের বাজারমূল্যের হিসাবে দেশটির সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান। অ্যাপল প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে, চীনের বাজারে বিক্রি হওয়া কিছু অ্যাপল পণ্যে সিএক্সএমটির তৈরি মেমোরি চিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

তবে অ্যাপল ও সিএক্সএমটি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। রয়টার্সও স্বাধীনভাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এই তথ্য যাচাই করতে পারেনি।

এদিকে মেমোরি চিপের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সিএক্সএমটি। বেইজিংয়ে দ্বিতীয় একটি কারখানা তৈরির বিষয়েও প্রতিষ্ঠানটি ভাবছে বলে এর আগে জানিয়েছিল রয়টার্স।

চীনের বাইরে বিক্রি হওয়া কিছু ল্যাপটপেও ইতিমধ্যে সিএক্সএমটির তৈরি মেমোরি চিপ ব্যবহার শুরু হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহসংকট কমাতে যুক্তরাষ্ট্রের বাইরে বিক্রি হওয়া কিছু ডিভাইসে এসব চিপ ব্যবহার করছে।এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে মেমোরি চিপের বাজারে চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে এআইনির্ভর তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে বিপুল পরিমাণ মেমোরি চিপ প্রয়োজন হচ্ছে। ফলে সরবরাহ নিশ্চিত করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও বিকল্প উৎসের দিকে নজর দিচ্ছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

ইসরায়েলে নির্বাচন নেতানিয়াহু বা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী ঘটবে

ইসরায়েলে নির্বাচন নেতানিয়াহু বা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী ঘটবে

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের অনুদান, শীর্ষে ইলন মাস্ক

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

অংশগ্রহণ করল ১৫০ শিশু ‘জলবায়ু সংকট মোকাবিলায়’ শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com