Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

কোথাও ঘুরতে যাওয়ার আগে যে ভুলগুলো করে পর্যটকরা

এমএম মিতু ইসলামbyএমএম মিতু ইসলাম
October 27, 2026- 11:45 am
in ভ্রমণ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ভ্রমণবিলাসী বাঙালি সাপ্তাহিক ছুটি কিংবা একটু সময় সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বের হয়ে যায়। এই যাত্রায় শুধু গন্তব্য আর থাকার জায়গা নিশ্চিত করলেই কি সব কাজ শেষ? মোটেই না, ভ্রমণের পুরো সময়টা আনন্দদায়ক ও উপভোগ্য করতে প্রয়োজন সঠিক সিদ্ধান্ত ও কার্যকর আগাম পরিকল্পনা। যা না জানলে আপনার ভ্রমণ যাত্রার পুরো সময়টাই নষ্ট হতে পারে। তাই, ভ্রমণ আনন্দদায়ক করার পাশাপাশি নিজের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। ঘুরতে যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, চলুন একনজরে তা দেখে নেওয়া যাক।

‘যদি লাগে’ এই প্রবণতা 

ভ্রমণযাত্রার অন্যতম সঙ্গী ব্যাগ। ব্যাগ বোঝাই করে প্রয়োজনের অধিক জিনিসপত্র বহন করার অভ্যাস অনেকেরই আছে। ‘যদি লাগে’ এই ভেবে অপ্রয়োজনীয় পোশাক কিংবা অতিরিক্ত জুতোয় অনেকেরই লাগেজ ভারী হয়। ফলে দূরপাল্লার যাত্রায় শুধু হাঁটাচলাই কষ্টকর হয়ে ওঠে না, বরং অনেক সময় বাস, বিমান কিংবা ট্রেনে অতিরিক্ত ভোগান্তির মধ্যেও পড়তে হয়। তাই হালকা ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভ্রমণ করা অনেক বেশি মসৃণ ও স্বস্তিদায়ক।

পরিকল্পিত গন্তব্য : সীমিত স্পট, সর্বোচ্চ আনন্

ভ্রমণ যাত্রায় একদিনে চার-পাঁচটি স্থান কভার করার তাগিদ আপনার ভ্রমণকে ক্লান্তিকর বানিয়ে তুলতে পারে। সময় ধরে ঘুরতে গিয়ে কোনো জায়গার নিজস্ব সৌন্দর্য তখন আর উপভোগ করা সম্ভব হয় না। এতে মানসিক চাপ বাড়ে। এই কারণে ভ্রমণ সূচিতে কিছুটা ফাঁক রাখাই বুদ্ধিমানের কাজ। প্রতিটি শহরের একটি নিজস্ব ছন্দ থাকে, তাই পরিকল্পিত গন্তব্য, গুরুত্ব বিবেচনায় সীমিত স্পট নির্ধারণ ও সর্বোচ্চ আনন্দ উপভোগ করাই কার্যকরী সিদ্ধান্ত।

আবহাওয়া ও জরুরি নথিপত্র : পূর্বপ্রস্তুতিতেই নিশ্চিন্ত ভ্রমণ 

 

হঠাৎ বৃষ্টি বা তীব্র রোদের পূর্বাভাস না জেনে বেরোলে ভ্রমণযাত্রায় চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা অনেকটাই নিশ্চিত। তেমনই পরিচয়পত্র, পাসপোর্ট বা ভিসার ডিজিটাল ও কাগজের কপি সঙ্গে না রাখলে আইনি জটিলতাও পড়তে হতে পারে। এছাড়া, নথিপত্র হারিয়ে গেলে ভিনদেশে সহায় সম্বলহীন হওয়ার আশঙ্কা থাকে। তাই, আগাম প্রস্তুতি হিসেবে আবহাওয়ার পূর্বাভাস দেখে পোশাক বা ছাতা সঙ্গে রাখা এবং গুরুত্বপূর্ণ নথির অতিরিক্ত কপি সংরক্ষণে রাখা আবশ্যক।

খাদ্য নিরাপত্তা ও বিশ্রাম : সুস্বাস্থ্যেই ভ্রমণের আসল আনন্দ 

ভ্রমণে গেলে নতুন জায়গায় স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার অভিজ্ঞতাই আলাদা। কিন্তু রাস্তার অস্বাস্থ্যকর খাবার খেলেই বিপত্তি হতে পারে। এতে করে পেটের সমস্যাও দেখা দিতে পারে। যাত্রার মাঝপথে অসুস্থতা মানেই পুরো ভ্রমণ আনন্দটাই মাটি। একই সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে একটানা গাড়ি চালানো বা সফর করা মারাত্মক ভুল সিদ্ধান্ত হতে পারে। শরীর ও পেটের যত্ন না নিলে দিনশেষে ভ্রমণ অভিজ্ঞতা সুখকর নাও হতে পারে। তাই, অনাকাঙ্ক্ষিত অসুস্থতা এড়াতে ভ্রমণযাত্রায় স্বাস্থ্য সচেতনতা ও পর্যাপ্ত বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

প্রযুক্তি ও ব্যাকআপ : মোবাইলের ওপর অতিরিক্ত নির্ভরতা নয়

সব পরিস্থিতিতে মোবাইলের ওপর অতিরিক্ত ভরসা করা হতে পারে ভুল সিদ্ধান্ত। পাহাড়ি পথে কিংবা প্রত্যন্ত অঞ্চলে ব্যাটারির চার্জ শেষ হওয়া বা নেটওয়ার্ক চলে যাওয়া অতি পরিচিত দৃশ্য। তাই, বাড়তি নিরাপত্তার জন্য পাওয়ার ব্যাংক সঙ্গে না থাকলে অথবা অফলাইন ম্যাপ ডাউনলোড করা না থাকলে অচেনা পথে পথ হারানোর ভয় থাকবেই। তাই, ভ্রমণ যাত্রায় প্রযুক্তির পাশাপাশি সামান্য ব্যাকআপ প্রস্তুতি সবসময় সঙ্গে রাখা জরুরি।

এছাড়া, ভ্রমণযাত্রায় স্থানীয় সামাজিক ও আইনি নিয়ম সর্বদা মাথায় রাখা উচিত সঙ্গে ড্রেস কোড মেনে চলা, অননুমোদিত জায়গায় ড্রোন ওড়ানো কিংবা ছবি তোলার ক্ষেত্রে বাড়তি সর্তকতা মাথায় রাখতে হবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশনা

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশনা

খৈয়াছড়ার পথে : কাদা-পানি পেরিয়ে ঝরনার অপার্থিব সৌন্দর্যে

খৈয়াছড়ার পথে : কাদা-পানি পেরিয়ে ঝরনার অপার্থিব সৌন্দর্যে

২৯ অক্টোবর থেকে ঢাকায় পর্যটন মেলা, অংশগ্রহণ করছে ২০ দেশ

ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট

১৮৫ দেশে পা রেখেছেন নাজমুন, ছিল ভয়ংকর অভিজ্ঞতা ও ঝুঁকি

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com