Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

মোঃ বিপ্লবbyমোঃ বিপ্লব
September 19, 2026- 3:00 pm
in আন্তর্জাতিক
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সুইডেনের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন বিরোধীরা। মধ্য-বাম বিরোধী জোটের কাছে অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর  প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন পদত্যাগ করেছেন। খবর বিবিসির

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই ঘোষণা দেন।

এর আগে রোববারের (১৩ সেপ্টেম্বর) নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, প্রায় এক কোটি জনসংখ্যার দেশটিতে দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৫০ হাজার।

সোশ্যাল ডেমোক্র্যাট দলের ম্যাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো সুইডেনের পার্লামেন্ট ‘রিকসডাগ’-এর ৩৪৯টি আসনের মধ্যে ১৭৬টি আসনে জয়ী হতে যাচ্ছে বলে মনে হচ্ছে।

রক্ষণশীল নেতা ক্রিস্টারসন সরকার পরিচালনায় অভিবাসন-বিরোধী ও কট্টর ডানপন্থি দল ‘সুইডেন ডেমোক্র্যাটস’ (এসডি)-এর সমর্থন পেয়েছিলেন এবং নির্বাচনে জিতলে তাদের মন্ত্রিসভায় পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

আরও পড়ুন

সুইডেনের জাতীয় নির্বাচন আজ

সুইডেনের জাতীয় নির্বাচন আজ

 

 

সুইডিশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রিকসডাগে তার ডানপন্থি জোট ১৭৩টি আসনে জয়ী হতে যাচ্ছে।

ফলাফলগুলো আগামী দিনগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করা হবে এবং এই সপ্তাহান্তেই তা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

সুইডেনে দুটি প্রধান রাজনৈতিক জোট রয়েছে—যার একটিতে চারটি ডানপন্থি এবং অন্যটিতে চারটি বামপন্থি দল রয়েছে।  তাই সুইডেনের জনগণ জোট সরকার ও সংখ্যালঘু সরকারের সাথে অভ্যস্ত।

প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর রিকসডাগের স্পিকার পরবর্তী নেতা হিসেবে কোনো প্রার্থীর নাম প্রস্তাব করার জন্য সব দলের সাথে আলোচনা করেন এবং এরপর এমপিরা সেই প্রস্তাবের ওপর ভোট দেন।

ক্রিস্টারসনের বিবৃতিতে বলা হয়, ‘এখন স্পিকারই নতুন সরকার গঠনের পরবর্তী ধাপের নেতৃত্ব দেবেন। সেই কাজ যাতে অবিলম্বে শুরু হতে পারে, সেজন্য আমি প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি।’

 

আরও পড়ুন

সুইডেনের বিরুদ্ধে গোটা বিশ্বে নিন্দার ঝড়

সুইডেনের বিরুদ্ধে গোটা বিশ্বে নিন্দার ঝড়

 

 

ইনস্টাগ্রামে দেওয়া এক ভাষণে অ্যান্ডারসন বলেন, ‘সুইডেনের জনগণ আমাদের দেশের জন্য একটি নতুন পথের পক্ষে ভোট দিয়েছে।’

পদত্যাগের সময় ক্রিস্টারসন বলেন , পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে বিরোধী দলকে ‘জটিল’ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, কারণ নির্বাচনের আগে বিভিন্ন দলের দেওয়া নানা বক্তব্য বাধার সৃষ্টি করতে পারে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ এর যুগ শেষ: গালিবাফ

মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ এর যুগ শেষ: গালিবাফ

দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত

কামাল আতাতুর্কের পর যেভাবে তুরস্কের একচ্ছত্র নেতায় পরিণত হন এরদোগান

সর্বশেষ সংবাদ

পর্যটন মেলায় শীতের ভ্রমণ ধরতে হোটেল-মোটেলের ছাড়ের ছড়াছড়ি

পর্যটন মেলায় শীতের ভ্রমণ ধরতে হোটেল-মোটেলের ছাড়ের ছড়াছড়ি

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব

নতুন পে-স্কেল : বেতন সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

নতুন পে-স্কেল : বেতন সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

এমআইইজেড পরিদর্শন করলো জার্মান পার্লামেন্টারি ডেলিগেশন

এমআইইজেড পরিদর্শন করলো জার্মান পার্লামেন্টারি ডেলিগেশন

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com