
সুলাইমান (আ.) ছিলেন একজন প্রসিদ্ধ নবী। তিনি ছিলেন হজরত দাউদের (আ.) সন্তান। এই দুই নবী হজরত ইয়াকুবের (আ.) বংশধর।হজরত দাউদের (আ.) ১৯ জন ছেলের মধ্যে অন্যতম ছিলেন হজরত সুলাইমান (আ.)। মহান আল্লাহ তাকে জ্ঞান, প্রজ্ঞা ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেছিলেন। হজরত সুলাইমান (আ.) তার পিতা হজরত দাউদের (আ.) মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন।
হজরত সুলামাইমানের (আ.) রাজত্ব শামের (সিরিয়া) পবিত্র ভূমিতে ছিল বলে মতামত দিয়েছেন মুফাসসিররা। হজরত সুলাইমানকে (আ.) আল্লাহ তায়ালা বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন। মানব, দানব, জিন, পশু-পাখি সব কিছুর ওপর তার আধিপত্য ছিল।
সুলাইমান ইবনে দাউদ (আ.) যখন বায়তুল মাকদিস তৈরি করলেন, তখন তিনি আল্লাহ তায়ালার কাছে তিনটি জিনিস চাইলেন, তিনি আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করলেন এমন ফায়সালা যা তার ফায়সালার মতো হয়, তাকে তা প্রদান করা হল।
তিনি আল্লাহ তায়ালার কাছে চাইলেন এমন রাজ্য, যার অধিকারী তারপর আর কেউ না হয়। তাও তাকে দেয়া হল।







