
গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি ১ বছরের জন্য অনুমোদন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি করা হয়েছে আব্দুজ জাহেরকে, সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইউনূস গাজীকে, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন ও দপ্তর সম্পাদক করা হয়েছে মো. মোস্তাফিজুর রহমানকে।
এ কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশও দেওয়া হয় প্রেস বিজ্ঞপ্তিতে।







