Kaler Patrika
ঢাকা, রাত ১২:২১
শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

মালয়েশিয়ার শ্রমবাজারে অভিবাসী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
অক্টোবর ৩, ২০২৫- ৬:৩০ অপরাহ্ণ
in প্রবাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মালয়েশিয়ার শ্রমবাজারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। চলতি বছরের অক্টোবর থেকে বিদেশি কর্মীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি তহবিল (ইপিএফ) অবদান বাধ্যতামূলক করা হচ্ছে।

অক্টোবরের বেতন থেকে এই নীতি কার্যকর হবে যা আগামী নভেম্বর মাস থেকে অবেদন জমা শুরু হবে।

মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে, কর্মচারী ও নিয়োগকর্তা উভয়কেই মাসিক বেতনের দুই শতাংশ করে দিতে হবে, যা বিদেশি কর্মীদের জন্য দীর্ঘমেয়াদে অবসরকালীন সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। তবে, গৃহকর্মীরা এর আওতার বাইরে থাকবেন।
শর্ত হলো, তাদের বৈধ পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমোদিত ওয়ার্ক পাস থাকতে হবে বলে জানিয়েছে ইপিএফ।

ইপিএফ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জুলকারনাইন ওন বলেন, ‘অভিবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক অবদান দেশের সামাজিক সুরক্ষা এজেন্ডাকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ন্যায্য শ্রমবাজার নিশ্চিত করবে এবং সকল জাতীয়তার কর্মীদের জন্য অবসরকালীন সঞ্চয়ের সুযোগ তৈরি করবে।’

তিনি আরোও জানান, নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন সরকারি সংস্থা, বিদেশি কর্মী সংগঠন, নিয়োগকর্তা প্রতিনিধি ও এনজিওদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন বিভাগের সঙ্গে ডেটা ও সিস্টেম ইন্টিগ্রেশন উন্নত করার কাজ চলছে।

ইপিএফ জানিয়েছে, যেসব নিয়োগকর্তা এখনও নিবন্ধিত হননি, তাদের দ্রুত নিবন্ধনের পরামর্শ দেওয়া হচ্ছে। নিবন্ধন অনলাইনে ইপিএফ ওয়েবসাইটে বা দেশের যেকোনো ইপিএফ অফিসে করা যাবে। অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ও কর্মসংস্থান পাসধারী বিদেশি কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে সদস্য হিসেবে নিবন্ধিত হবেন। জানুয়ারি ২০২৬ থেকে কর্মীদের ইপিএফ অফিসে গিয়ে থাম্বপ্রিন্ট আপডেট করতে হবে।

নিয়োগকর্তারা আই-আকাউন প্ল্যাটফর্মে অনলাইনে নিবন্ধন যাচাই করতে পারবেন। অন্যান্য পাসধারীদের জন্য স্বাভাবিক নিয়মে ইপিএফ অফিসের মাধ্যমে তথ্য হালনাগাদ করতে হবে।
অধিক তথ্যের জন্য ইপিএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটে অভিবাসী কর্মীদের জন্য অবেদন– ইপিএফ মালয়েশিয়া’ শীর্ষক বিশেষ পেজে ভিজিট করা যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ পদক্ষেপটি মালয়েশিয়ার শ্রমবাজারে ন্যায্যতা প্রতিষ্ঠা করবে। এতদিন বিদেশি কর্মীরা ইপিএফ সুবিধার বাইরে ছিলেন, ফলে তাদের অবসরোত্তর আর্থিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকত। নতুন নীতি কার্যকর হলে প্রায় ২০ লাখের বেশি বৈধ বিদেশি কর্মী এর সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে বাস্তবায়ন প্রক্রিয়া কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় আছে। নিয়োগকর্তাদের সময়মতো নিবন্ধন, তথ্য হালনাগাদ ও সঠিক অবদান প্রদানের ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দিতে পারে। এজন্য ইপিএফ ইতোমধ্যে ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করছে।

সব মিলিয়ে, বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইপিএফ অবদান শুধু সামাজিক সুরক্ষা নয়, বরং মালয়েশিয়ার শ্রমনীতি সংস্কারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tags: প্রভিডেন্ট ফান্ডমালয়েশিয়াশ্রমবাজার
ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

আজও মধ্যপ্রাচ্যের ৩৩টি ফ্লাইট বাতিল

বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যের ২২ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি শ্রমিক অমানবিক পরিস্থিতির শিকার

সর্বশেষ সংবাদ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com