Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা, ৬টি বোনাস পাবেন কর্মকর্তারা

Md Sharif Hossainbyমো. শরীফ হোসেন
August 30, 2026- 6:25 am
in অর্থনীতি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজার ৩৫৭ কোটি টাকা বেশি। ওই বছর মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়।

জানা গেছে, মুনাফার পুরো টাকা সরকারকে দেয় বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে সরকার ১০ হাজার কোটি টাকা পেয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগিরই সরকারের হিসাবে জমা দেওয়া হবে।

আজ কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। এর ফলে সব কর্মী মূল বেতনের ছয় গুণ বোনাস পাবেন। এর আগের বছরেও সমপরিমাণ বোনাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের।

জানা যায়, অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম চাঙা ছিল। রাজস্ব আয় কম হওয়ায় সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বেশি টাকা ধার করেছে। আবার ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি টাকা ধার করেছে। ফলে বেশি সুদ আয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আবার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংক কম মুনাফা করে। আর অর্থনীতিতে মন্দা থাকলে কেন্দ্রীয় ব্যাংক বেশি মুনাফা করে। এমনটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোরও পরিস্থিতি একই রকম।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

শান্তি আলোচনার আশায় কমল তেলের দাম

শান্তি আলোচনার আশায় কমল তেলের দাম

আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনা উপমন্ত্রী মিন লিয়াও

আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনা উপমন্ত্রী মিন লিয়াও

মার্সেল পণ্য কিনে মিলবে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, বাজারে অস্থিরতা

যুদ্ধে তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি দেড় লাখ কোটি টাকা লোকসানের শঙ্কা

বিশ্ববাজারে পণ্যের দাম বাড়বে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

সর্বশেষ সংবাদ

সাদা কালো ‘জয় বাংলা’ বললেই গ্রেপ্তার কেন

সাদা কালো ‘জয় বাংলা’ বললেই গ্রেপ্তার কেন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ অবরোধ

সাড়ে ৭ কোটি টাকার আশ্রয়কেন্দ্র নির্মাণে সমুদ্রের বালু ব্যবহার

সাড়ে ৭ কোটি টাকার আশ্রয়কেন্দ্র নির্মাণে সমুদ্রের বালু ব্যবহার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

মেট্রোরেল প্রকল্পে কোরিয়ার অর্থায়ন নিয়ে জটিলতা

মেট্রোরেল প্রকল্পে কোরিয়ার অর্থায়ন নিয়ে জটিলতা

দুই প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা দেবে জাপান ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল সই

দুই প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা দেবে জাপান ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল সই

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com