Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

সাড়ে ৭ কোটি টাকার আশ্রয়কেন্দ্র নির্মাণে সমুদ্রের বালু ব্যবহার

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
October 29, 2026- 1:00 pm
in মফস্বল
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রীর পাশাপাশি সমুদ্রের বালু ও লবণাক্ত পানি ব্যবহারের অভিযোগ উঠেছে। এ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত ও গুণগত মান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন।

গত মঙ্গলবার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী নতুন বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের’ আওতায় ২০২৪ সালের মে মাসে আশ্রয়কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান খাগড়াছড়ির ‘এস অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড’। এ প্রকল্পের কাজ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপকূলের মানুষের দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়ের জন্য নির্মিত ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ও লবণাক্ত পানি ব্যবহার করা হলে সেটি টেকসই না হওয়া এবং মানুষের নিরাপত্তা ঝুঁকি দেখা দেবে। অনিয়মের তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং প্রকল্পের মান নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামসুল আলম বলেন, দুর্যোগের সময় উপকূলের মানুষের নিরাপদ আশ্রয়ের অন্যতম ভরসা এই আশ্রয়কেন্দ্র। সেখানে সমুদ্রের বালু ও লবণাক্ত পানি ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে ভবনটির নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই তদন্ত করে কাজের গুণগতমান নিশ্চিত করা জরুরি।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদার ও তাঁর লোকজন বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে অসদাচরণ করেন। এক পর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চেয়ারম্যানকে চাপে ফেলতে তাঁর বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগও তোলা হয়েছে।

বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘উপকূলীয় এলাকায় দুর্যোগের সময় মানুষের জীবন রক্ষায় আশ্রয়কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিম্নমানের সামগ্রী ব্যবহারের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আমার ওপর ক্ষিপ্ত হন। পরে স্থানীয় লোকজন এসে কাজে বাধা দেন। এর পর এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’ তিনি আরও বলেন, উপকূলীয় মানুষের নিরাপত্তার স্বার্থে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, ‘নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্তের পর প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে প্রকল্প সাইটে থাকা ঠিকাদারের প্রতিনিধি মো. আবু বক্করের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, নির্মাণাধীন আশ্রয়কেন্দ্র নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ অবরোধ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

এবার বেরিয়ে এলো মানিক পশারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার রহস্য

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

সর্বশেষ সংবাদ

সাদা কালো ‘জয় বাংলা’ বললেই গ্রেপ্তার কেন

সাদা কালো ‘জয় বাংলা’ বললেই গ্রেপ্তার কেন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ অবরোধ

সাড়ে ৭ কোটি টাকার আশ্রয়কেন্দ্র নির্মাণে সমুদ্রের বালু ব্যবহার

সাড়ে ৭ কোটি টাকার আশ্রয়কেন্দ্র নির্মাণে সমুদ্রের বালু ব্যবহার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

মেট্রোরেল প্রকল্পে কোরিয়ার অর্থায়ন নিয়ে জটিলতা

মেট্রোরেল প্রকল্পে কোরিয়ার অর্থায়ন নিয়ে জটিলতা

দুই প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা দেবে জাপান ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল সই

দুই প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা দেবে জাপান ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল সই

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com