
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চেয়ে আরজি জানিয়েছেন প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহনকালে সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে তিনি এ আরজি জানান।
ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় গ্রেফতার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদের উদ্দেশে উঁচু স্বরে কথা বলেন। এক পর্যায়ে সুলতান মাহমুদ ট্রাইব্যুনালের উদ্দেশে বলেন, মাই লর্ড আমি প্রোটেকশন চাই।
সাক্ষির কাঠগড়ায় দাড়িয়ে হানিফ মিয়া জুলাই আন্দোলনে কারফিউ চলাকালে রাজধানীর বাড্ডা-রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সাক্ষ্যের একপর্যায়ে বলেন, ‘এসব অপরাধের জন্য ১৪ দলের নেতারা দায়ী। কারণ তিনি টিভিতে এই নেতাদের মিটিং করে আন্দোলন কারীদের দমন-পীড়ন চালানোর সিদ্ধান্ত নেওয়ার কথা শুনেছিলেন।’
তখন সুলতান মাহমুদ কামরুল ইসলামের উদ্দেশে জবাবে বলেন, ‘আপনি এভাবে সাউট করেন কেন? আপনার কিছু বলার থাকলে আইনজীবীর মাধ্যমে বলবেন।’
এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবীদ মুনসুরুল হক চৌধুরী বলেন, ‘এ বিষয়টি আসামিকে সনাক্তকরণের। আপনারা প্রশ্ন করে নাম বলাচ্ছেন?’ জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, এটা লিডিং প্রশ্ন না। পরে, সাক্ষী আবার তার জবানবন্দি দিতে শুরু করেন।
প্রসঙ্গত, গত ২৩ জুন আসামিদের বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। ওইদিন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু করা হয়।







