Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ট্রেনে গান শোনানো সেই ছেলে আজ বলিউডের জনপ্রিয় তারকা

byমো: সেলিম
September 14, 2026- 4:21 pm
in বিনোদন, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
ট্রেনে গান শোনানো সেই ছেলে আজ বলিউডের জনপ্রিয় তারকা
শৈশবে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। ছবি- সংগৃহীত

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জগতে সুদর্শন, গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে জড়িয়ে আছেন একযুগেরও বেশি সময় ধরে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘আন্ধাধুন’ চলচ্চিত্রে অভিনয় করে মোড় ঘুরে যায় তার ক্যারিয়ারের। একজন সফল অভিনেতার পাশাপাশি গায়কও তিনি। তার শক্তিশালী অভিনয় যেমন দর্শকের চোখে পড়েছে, তেমনি কণ্ঠ দিয়ে শ্রোতাদেরও সমানতালে মন জয় করেছেন এই তারকা। 

আজ ১৪ সেপ্টেম্বর, জীবনের ৪২ বসন্ত পার করলেন আয়ুষ্মান খুরানা। প্রায় দু ডজন সিনেমায় কাজ করেছেন। তার প্রথম সিনেমা ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ভিকি ডোনার’। তবে মজার ব্যাপার হলো, এই সিনেমার জনপ্রিয় গান ‘পানি দা’ তারই গাওয়া। সেই সিনেমায় অভিনয় করেই শ্রেষ্ঠ নবাগত অভিনেতা ও গানের জন্য শ্রেষ্ঠ গায়কের ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।

আয়ুষ্মানের এখনকার সময়ের এই জনপ্রিয়তা রাতারাতি হয়ে ওঠেনি। ‘ভিকি ডোনার’-এর পর বাড়াতে থাকেন নিজের কাজের সংখ্যা। একে একে ‘দম লাগা কে হইশা’, ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বধাই হো’, ‘অন্ধাধুন’, ‘আর্টিকল ১৫’, ‘ড্রিম গার্ল’, ‘বালা’ সিনেমায় কাজ করেছেন। বিশেষ করে ‘অন্ধাধুন’-এর অন্ধ পিয়ানোবাদকের চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মানও পেয়েছেন এই অভিনেতা।

আন্ধাধুন সিনেমার দৃশ্যে আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা গানেও সমান পারদর্শী। ‘পানি দা’ ছাড়াও ‘মেরে লিয়ে তুম কাফি হো’, ‘ইয়াহি হুঁ ম্যায়’, ‘সাদি গালি আজা’ এবং ‘ন্যায়না না জোড়ি’-এর মতো গানে কণ্ঠ দিয়ে কোটি শ্রোতাদের মন জয় করেছেন।

গায়ক অবতারে আয়ুষ্মান খুরানা

তার সফল ক্যারিয়ারের গল্প সবার জানা থাকলেও, তারকা হয়ে ওঠার পেছনের সংগ্রাম আর সাদামাটা জীবনদর্শন অনেকেরই অজানা। ১৯৮৪ সালে চণ্ডীগড়ে জন্ম নেওয়া আয়ুষ্মানের অভিনয়ের প্রতি প্রেম শুরু হয় ডিএভি কলেজে পড়ার সময় থেকেই। নিজে থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেও মঞ্চে অভিনয় করেছেন। সে সময় বন্ধুদের সঙ্গে ট্রেনে চেপে মুম্বাই যাওয়ার পথে সহযাত্রীদের গান শুনিয়ে জমিয়ে রাখতেন ট্রেনের কামরা।

তবে স্বপ্নের শহর মুম্বাইয়ে তার শুরুর দিনগুলো মোটেও মসৃণ ছিল না। মাথা গোঁজার ঠাঁই না থাকায় এক বন্ধুর ফ্ল্যাটে উঠেছিলেন, কিন্তু সেখানে জায়গা ছিল খুবই কম। শোনা যায়, বন্ধু ও তার প্রেমিকার ঝগড়ার কারণে এক রাতে বাধ্য হয়ে ওই যুগলের মাঝখানেই ঘুমাতে হয়েছিল তাকে! এরপর এক মেডিক্যাল হোস্টেলে অন্য এক বন্ধুর আশ্রয়ে থাকতে শুরু করেন আয়ুষ্মান।

ছাত্রজীবনে আয়ুষ্মান খুরানা

তবে এত বাধা বিপত্তি দমিয়ে রাখতে পারেনি তাকে। ছাত্রজীবন থেকেই তার অভিনয় জগতের প্রতি ভালোবাসা আজকে এই অবস্থানে নিয়ে এসেছে তাকে। ২০০৪ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’ জিতে প্রথম পরিচিতি পান। পরে সঞ্চালক হিসাবেও নিজের জায়গা তৈরি করেন। ছোটপর্দায় বেশ কিছু কাজ করেন পর পর। ক্রমশ ধীরে ধীরে অভিনয়ে জায়গা করে নেন তিনি।

এত সাফল্য আর খ্যাতির পরও সাধারণ জীবনদর্শনে বিশ্বাসী আয়ুষ্মান। গত বছর এক সাক্ষাৎকারে নিজের জীবনের উপলব্ধি শেয়ার করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘কোনো কিছুই স্থায়ী নয়; এটাই আমি বুঝতে পেরেছি। তোমার কাছে যা কিছু আছে তা হলো বর্তমান, আর তাই প্রতিটি দিনকে তার সর্বোচ্চ সীমায় কাজে লাগাতে হবে; আমি সেটাই করি। আমি প্রতিটি দিন খুব ভালোভাবে বাঁচতে চাই, ব্যস এটুকুই।’

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরও ঘাটতি পূরণ হয় না যে কারণে

আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরও ঘাটতি পূরণ হয় না যে কারণে

নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা

ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে সার্জারি করাবো : অমি

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না : রিজভী

সর্বশেষ সংবাদ

আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরও ঘাটতি পূরণ হয় না যে কারণে

আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরও ঘাটতি পূরণ হয় না যে কারণে

সবুজ শাক-সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি পুষ্টিগুণ কমে যায়?

সবুজ শাক-সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি পুষ্টিগুণ কমে যায়?

আপনার পানির বোতল পরিষ্কার রাখবেন যেভাবে

আপনার পানির বোতল পরিষ্কার রাখবেন যেভাবে

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের

নামাজের সময়সূচি – ১৫ সেপ্টেম্বর ২০২৬

নামাজের সময়সূচি – ১৫ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দ্রুত কাজের তাগিদ দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দ্রুত কাজের তাগিদ দিলেন শিক্ষামন্ত্রী

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com