Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

শরীরের এই পরিবর্তনগুলো হতে পারে বড় স্ট্রোকের আগাম সতর্কবার্তা

Jame Binty ShafibyJame Binty Shafi
November 2, 2026- 12:38 pm
in লাইফস্টাইল
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ব্রেন স্ট্রোক ও মিনি-স্ট্রোকের মধ্যে পার্থক্য নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত কথা জড়িয়ে যাওয়া, শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া কিংবা মুখ বেঁকে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। কখনো শরীরের একপাশ পুরোপুরি পক্ষাঘাতগ্রস্তও হয়ে যেতে পারে। তবে মিনি-স্ট্রোকের ক্ষেত্রে লক্ষণগুলো অনেকটা একই রকম হলেও তা সাধারণত অল্প সময়ের জন্য স্থায়ী হয়।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মিনি-স্ট্রোককে বলা হয় ‘ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক’ (টিআইএ)। মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হলে এ ধরনের সমস্যা দেখা দেয়। এর লক্ষণ কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। অনেক সময় লক্ষণ নিজে থেকেই চলে যায়। তবে সাময়িকভাবে সেরে গেলেও এটিকে অবহেলা করার সুযোগ নেই। কারণ, মিনি-স্ট্রোক ভবিষ্যতে বড় ধরনের স্ট্রোকের ঝুঁকির গুরুত্বপূর্ণ সতর্কসংকেত।

হাঁটার সময় হঠাৎ মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, হাত-পা অবশ হয়ে আসা কিংবা কথা বলতে অসুবিধা হওয়া মিনি-স্ট্রোকের লক্ষণ হতে পারে। তাই এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

কেন হয় মিনি-স্ট্রোক?

মিনি-স্ট্রোকের অন্যতম কারণ হলো রক্তনালিতে চর্বি ও কোলেস্টেরল জমে যাওয়া। দীর্ঘদিন ধরে রক্তনালির দেয়ালে কোলেস্টেরল, চর্বি ও ক্যালসিয়াম জমে প্লাক তৈরি হতে পারে। এতে ধমনি সরু ও শক্ত হয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। ফলে মস্তিষ্কে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ছাড়া সরু হয়ে যাওয়া ধমনিতে রক্ত জমাট বেঁধে ছোট ক্লট তৈরি হতে পারে। এই ক্লট রক্ত চলাচলে বাধা সৃষ্টি করলে মিনি-স্ট্রোক দেখা দিতে পারে।

কখনো শরীরের অন্য অংশ, বিশেষ করে হৃৎপিণ্ড থেকে রক্ত জমাটের ছোট টুকরো রক্তপ্রবাহের সঙ্গে মস্তিষ্কে পৌঁছে সরু ধমনিতে আটকে যায়। এর ফলেও মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

মিনি-স্ট্রোকের ব্যতিক্রমী কিছু লক্ষণ

মিনি-স্ট্রোকের লক্ষণ সব সময় পরিচিত উপসর্গের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কিছু ব্যতিক্রমী লক্ষণও দেখা দিতে পারে। যেমন—

হঠাৎ কোনো ব্যথা ছাড়াই এক চোখের দৃষ্টিশক্তি আংশিক বা পুরোপুরি হারিয়ে যেতে পারে। কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট এমন সমস্যা স্থায়ী হওয়ার পর আবার দৃষ্টিশক্তি স্বাভাবিক হয়ে আসতে পারে।

একইভাবে চোখে দুটি করে দেখা বা ডাবল ভিশনও মিনি-স্ট্রোকের লক্ষণ হতে পারে। মস্তিষ্কের নির্দিষ্ট অংশে রক্ত চলাচল ব্যাহত হলে চোখের নড়াচড়া নিয়ন্ত্রণকারী স্নায়ুর কার্যক্রমে সমস্যা দেখা দিতে পারে। এতে দৃষ্টি ঝাপসা হওয়া কিংবা দুটি ছবি দেখার মতো উপসর্গ তৈরি হয়।

এ ছাড়া হঠাৎ বিভ্রান্তি, সাময়িক স্মৃতিভ্রংশ, অতিরিক্ত উদ্বেগ কিংবা চিন্তাভাবনায় অসংলগ্নতা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে আচরণ ও মেজাজেও আকস্মিক পরিবর্তন আসতে পারে।

মাথা না ঘুরলেও সোজা হয়ে দাঁড়াতে অসুবিধা হওয়া, হাঁটার সময় শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা কিংবা চলাফেরায় সমন্বয়হীনতা দেখা দেওয়াও সতর্কসংকেত হতে পারে।

মিনি-স্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়

মিনি-স্ট্রোকের কোনো লক্ষণ দেখা দিলে তা সাময়িক ভেবে অবহেলা করা যাবে না। অনেকেই ক্লান্তি, মানসিক চাপ কিংবা সাময়িক শারীরিক দুর্বলতা মনে করে এসব উপসর্গ এড়িয়ে যান। এটি বিপজ্জনক হতে পারে। লক্ষণ কয়েক মিনিটের মধ্যে চলে গেলেও দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। ধূমপান পরিহার করতে হবে এবং মদ্যপান থেকে বিরত থাকতে হবে। খাদ্যতালিকায় সুষম ও পুষ্টিকর খাবার রাখতে হবে। অতিরিক্ত চর্বি ও লবণযুক্ত খাবার এবং বাইরের খাবার খাওয়ার প্রবণতা কমাতে হবে।

বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা হৃদ্‌রোগ রয়েছে, তাদের বাড়তি সতর্ক থাকতে হবে। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।

মনে রাখতে হবে, মিনি-স্ট্রোকের লক্ষণ সাময়িকভাবে সেরে গেলেও বিপদ কেটে গেছে—এমনটা ভাবার সুযোগ নেই। দ্রুত চিকিৎসা নেওয়াই বড় ধরনের স্ট্রোকের ঝুঁকি কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

দিনে মাত্র ৪ মিনিট ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, বলছে গবেষণা

দিনে মাত্র ৪ মিনিট ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, বলছে গবেষণা

নগরজীবনের দূষণে নষ্ট হচ্ছে চুলের সৌন্দর্য? সুস্থ রাখুন ৫ উপায়ে

নগরজীবনের দূষণে নষ্ট হচ্ছে চুলের সৌন্দর্য? সুস্থ রাখুন ৫ উপায়ে

প্রতিদিনের যে ৫ অভ্যাস নীরবে আপনার লিভারের ক্ষতি করছে

গর্ভাবস্থার প্রথম ৩ মাসে যে খাবারগুলো খাওয়া জরুরি

মাঝেমধ্যে কিছুই না করে সময় কাটানো কেন জরুরি

ধোঁয়া ওঠা গরম চা পান করেন? জানুন অজান্তেই যে বিপদ ডাকছেন

সর্বশেষ সংবাদ

সিলেট টেস্টে লক্ষ্য কী, জানালেন ওয়েস্ট ইন্ডিজ কোচ

সিলেট টেস্টে লক্ষ্য কী, জানালেন ওয়েস্ট ইন্ডিজ কোচ

দিনে মাত্র ৪ মিনিট ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, বলছে গবেষণা

দিনে মাত্র ৪ মিনিট ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, বলছে গবেষণা

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

চার খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

চার খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নামসর্বস্ব আমদানি-রপ্তানির আড়ালে ১০২ কোটির শুল্ক ফাঁকি

নামসর্বস্ব আমদানি-রপ্তানির আড়ালে ১০২ কোটির শুল্ক ফাঁকি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com