Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

জনকল্যাণমূলক কর্মসূচিতে কতটা সফল বিএনপি?

মোঃ মুরাদ হোসাইনbyমোঃ মুরাদ হোসাইন
September 18, 2026- 5:07 pm
in রাজনীতি, লিড নিউজ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

জনকল্যাণমূলক কর্মসূচিতে কতটা সফল বিএনপি?
গ্রাফিক্স- ঢাকা পোস্ট

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই জনসম্পৃক্ততা বাড়াতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। 

প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও শীতের সময়ে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, খাদ্য সহায়তা এবং স্থানীয় পর্যায়ে নানা সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা। তবে প্রশ্ন উঠেছে— এসব কর্মসূচি বাস্তবে সাধারণ মানুষের কল্যাণে কতটা ভূমিকা রাখছে, আর বিএনপি সরকারই-বা রাজনৈতিকভাবে এর সুফল কতটুকু পাচ্ছে?

দলটির নেতাদের ভাষ্য, সরকারের এসব উদ্যোগের মূল লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা। দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনকালীন ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড বিতরণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রেখে কর্মসূচিগুলো পরিচালনার মাধ্যমে তৃণমূলে দলীয় সাংগঠনিক যোগাযোগ জোরদারের চেষ্টাও চলছে।

ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই জনসম্পৃক্ততা বাড়াতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড বিতরণ ও খাল খননের মতো জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি সরকার। প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানসহ ইশতেহার অনুযায়ী প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে সম্পর্ক সুদৃঢ় করা এবং তৃণমূলে সাংগঠনিক যোগাযোগ বাড়ানোকে দলটির নেতারা বড় অর্জন বলে দাবি করছেন

ক্ষমতায় এসেই জনসম্পৃক্ততা বাড়াতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড বিতরণ ও খাল খননের মতো জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি সরকার / ছবি- সংগৃহীত
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা হেলথ কার্ড দেওয়ার কার্যক্রমগুলো একদম শুরুর পর্যায়ে রয়েছে। এগুলো মূলত সরকারের জনবান্ধব কর্মসূচির অংশ। আগামী এক বা দেড় বছরের মধ্যে এসব উদ্যোগ পূর্ণাঙ্গ রূপ নেবে। তবে, দায়িত্ব নেওয়ার ছয়-সাত মাসের মধ্যে যতটুকু অগ্রগতি হয়েছে, তাতে আমরা বেশ আশাবাদীশামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, বিএনপি

বিএনপির একাধিক মধ্যম সারির নেতা জানান, সংকটকালে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বিএনপির জন্য নতুন কিছু নয়। অসহায় মানুষকে খাদ্য ও ত্রাণ দেওয়া, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা ও দুর্যোগকবলিত এলাকায় পাশে দাঁড়ানো দলটির নিয়মিত কর্মসূচির অংশ। এসব উদ্যোগের ইতিবাচক দিক হলো— রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়, যা দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন দূর করতে সহায়ক।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক জ্যেষ্ঠ নেতা সতর্ক করে জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা হেলথ কার্ডের মতো উদ্যোগগুলো ইতিবাচক হলেও অতিরিক্ত রাজনৈতিকীকরণ এর গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে পারে। সাধারণ মানুষ যদি মনে করে এগুলো কেবলই রাজনৈতিক প্রচারণা, তবে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা নাও আসতে পারে। এছাড়া, সাময়িক সহায়তার চেয়ে নিয়মিতভাবে স্থানীয় চাহিদা চিহ্নিত করে কাজ করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকার দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু করেছে / ছবি- সংগৃহীত 
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা হেলথ কার্ড একটি সরকারের খুবই ক্ষুদ্র সামাজিক নিরাপত্তা উদ্যোগ। সরকারের আসল সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে মূলত বিদ্যুৎ সংকট সমাধান, আইনের শাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার এবং চাঁদাবাজি বন্ধ করার ওপরড. বদিউল আলম মজুমদার, সম্পাদক,  সুজন

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকা পোস্টকে বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা হেলথ কার্ড দেওয়ার কার্যক্রমগুলো একদম শুরুর পর্যায়ে রয়েছে। এগুলো মূলত সরকারের জনবান্ধব কর্মসূচির অংশ। আগামী এক বা দেড় বছরের মধ্যে এসব উদ্যোগ পূর্ণাঙ্গ রূপ নেবে। তবে, দায়িত্ব নেওয়ার ছয়-সাত মাসের মধ্যে যতটুকু অগ্রগতি হয়েছে, তাতে আমরা বেশ আশাবাদী।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেকোনো উদ্যোগ কেবল দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও প্রচারণায় সীমাবদ্ধ থাকলে তা দীর্ঘমেয়াদে জনআস্থা তৈরিতে ব্যর্থ হতে পারে। স্বচ্ছতা, ধারাবাহিকতা এবং মানুষের প্রকৃত প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হলেই এর সুফল দৃশ্যমান হবে। তাদের মতে, আয়োজনের সংখ্যার চেয়ে কতজন মানুষ প্রকৃত সহায়তা পেলেন এবং সহায়তার ধারাবাহিকতা কতটা ছিল— সেটাই সাফল্যের মূল মাপকাঠি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ‘কৃষক কার্ড’ নিচ্ছেন এক কৃষক / ছবি: বিএনপি মিডিয়া সেল

এসব উদ্যোগ কেবল দলীয় প্রচারণায় সীমাবদ্ধ থাকলে বা অতিরিক্ত রাজনৈতিকীকরণ হলে সুফল বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিচ্ছিন্ন কার্ড স্কিমগুলোর স্থায়ী সমন্বয়ের পাশাপাশি বিদ্যুৎ সংকট সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ এবং রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমেই সরকারের মূল সাফল্য ও জনআস্থা নির্ধারিত হবে

সার্বিক বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ঢাকা পোস্ট-কে বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা হেলথ কার্ড একটি সরকারের খুবই ক্ষুদ্র সামাজিক নিরাপত্তা উদ্যোগ। সরকারের আসল সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে মূলত বিদ্যুৎ সংকট সমাধান, আইনের শাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার এবং চাঁদাবাজি বন্ধ করার ওপর।’

তিনি আরও বলেন, ‘সামাজিক নিরাপত্তার আওতায় আগে থেকেই শতাধিক স্কিম চালু রয়েছে, নতুন উদ্যোগগুলো তার সঙ্গে যুক্ত হলো মাত্র। তবে, এসব বিচ্ছিন্ন কার্ড দেওয়ার চেয়ে সব প্রকল্পকে একত্রিত ও সুসংহত (কনসোলিডেট) করে একটি স্থায়ী রূপ দেওয়াই বেশি প্রয়োজন ছিল।’

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৩০ হাজার

সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

জনকল্যাণমূলক কর্মসূচিতে কতটা সফল বিএনপি?

জনকল্যাণমূলক কর্মসূচিতে কতটা সফল বিএনপি?

জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com