Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
October 31, 2026- 4:36 pm
in রাজনীতি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধীদলের লং মার্চ কর্মসূচিকে তিনি অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

শ‌নিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দি‌কে রাজধানীর কৃষিবিদ ইনস্টি‌টিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ‌্যালামনাই অ‌্যাসো‌সিয়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বা‌র্ষিক সাধারণ সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্য শে‌ষে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে তি‌নি এ কথা বলেন।

লং মার্চ প্রসঙ্গে রিজভী বলেন, লং মার্চ কর্মসূচি দেওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিরোধীদলে। তাদের রাজনীতির একটা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এই কারণে তারা এই লং মার্চের কর্মসূচি নিয়েছে। এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপির সরকার তা তো না। এই সংকটটা তৈরি হয়েছে আন্তর্জাতিক কারণে যুদ্ধের কারণে আমেরিকা ইরান যুদ্ধের কারণে। যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে এখন যুদ্ধ চলছে। সরকার বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকাতে গ্যাস সরবরাহ অনেক স্থিতিশীল হয়েছে।

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না-এ প্রসঙ্গে রিজভী বলেন, সেটা আপনারাই জানেন যে একের পর এক যে পদক্ষেপ সরকার নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাপান সফর করেছেন, এর আগে গেছেন চীনে। দুই সফরেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চিফ হুইপ আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন

চিফ হুইপ আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন

সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ

সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ

আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, বিএনপি-জামায়াতের পারস্পরিক সন্দেহের নেপথ্যে কী

গোপালগঞ্জে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দিন, জামায়াতকে রাশেদ খান

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

সর্বশেষ সংবাদ

চিফ হুইপ আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন

চিফ হুইপ আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

থ্যালাসেমিয়া প্রতিরোধে চিকিৎসকদের সচেতন করতে দেশজুড়ে শুরু সেমিনার

থ্যালাসেমিয়া প্রতিরোধে চিকিৎসকদের সচেতন করতে দেশজুড়ে শুরু সেমিনার

সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ, এসবিএসিতে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি

সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ, এসবিএসিতে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com