Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

১৭ নভেম্বর লন্ডনে হুজহু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান

Agri Sangbad Site Iconbyরেজওয়ানুল ইসলাম মুকুল
November 5, 2026- 3:50 pm
in প্রবাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কৃতিত্ব, অবদান ও অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প উদযাপনে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম আসর এবং মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডস প্রদান ও গালা ডিনার। ব্রিটিশ-বাংলাদেশি হুজহু-এর প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাংলা মিরর গ্রুপ’ আনুষ্ঠানিকভাবে তাদের ২০২৬ সালের সংস্করণ প্রকাশের ঘোষণা দিয়েছে।

বুধবার (৪ নভেম্বর) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আসন্ন প্রকাশনা এবং অ্যাওয়ার্ডস প্রদান ও গালা ডিনারের বিস্তারিত তুলে ধরে জানানো হয়- আগামী ১৭ নভেম্বর, মঙ্গলবার মর্যাদাপূর্ণ মেরিডিয়ান গ্র্যান্ডে এই প্রকাশনা উপলক্ষে জমকালো অ্যাওয়ার্ডস প্রদান ও গালা ডিনার অনুষ্ঠিত হবে। এ বছর ১৭ বছরে পদার্পণ করছে ব্রিটিশ বাংলাদেশি হুজহু। দীর্ঘদিন ধরে এই প্রকাশনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনকারী ব্যক্তিদের স্বীকৃতি ও সম্মাননা দিয়ে আসছে।

প্রকাশনাটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক আব্দুল করিম গনি বলেন, হুজহু’র প্রকাশনার ধারাবাহিকতা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানটি এখন ব্রিটিশ-বাংলাদেশিদের ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে। আমাদের এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটির সফল ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, এটি ভেবে আমি অত্যন্ত আনন্দিত। এ বছর আমরা এই প্রকাশনা ও গালা ডিনারের ১৭তম বছর উদযাপন করছি।

প্রকাশনাটির দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, খুবই সাধারণভাবে যাত্রা শুরু করলেও প্রকাশনা ও এই আয়োজন আজ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে নিয়ে একটি সর্বজনীন উদযাপনের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের কমিউনিটির অনেক প্রকৃত রত্নকে খুঁজে বের করতে পারছি। প্রকাশনাটি যত বড় হচ্ছে, ততই একটি যৌক্তিক সীমার মধ্যে প্রোফাইলের সংখ্যা রাখার চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বাস্তবতা হলো, আমাদের কমিউনিটিতে অসংখ্য সফল মানুষ রয়েছেন, যাঁদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব অনন্য গল্প ও অনুপ্রেরণামূলক পথচলা।

আব্দুল করিম গনি আরও বলেন, এই প্রকাশনায় জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা নানা শ্রেণি-পেশার মানুষের পরিচিতি তুলে ধরা হয়েছে। তাদের সাফল্যের মধ্য দিয়ে আমাদের এই অনন্য ও চমৎকার কমিউনিটির অর্জনের ব্যাপকতা প্রতিফলিত হয়েছে। আমি আশা করি, পাঠকরা এই সংস্করণটি সাদরে গ্রহণ করবেন এবং এটি আমাদের প্রকাশনার আরও অনেক মাইলফলক অর্জনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে।

ব্রিটিশ বাংলাদেশি হুজহু-এর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, এ বছর আমরা এই গুরুত্বপূর্ণ প্রকাশনার ১৭তম বছর উদযাপন করছি। প্রকাশনাটি সত্যিই দিন দিন আরও সমৃদ্ধ ও সফল হয়ে উঠেছে। যাত্রা শুরুর সময় প্রতিষ্ঠাতারা হয়তো কল্পনাও করতে পারেননি যে এটি এত দীর্ঘ পথ পাড়ি দেবে এবং এভাবে বিকশিত হবে।

তিনি আরও বলেন, ষোলো বছর পরও আমাদের কমিউনিটির নতুন নতুন প্রতিভা ও সফল মানুষকে খুঁজে বের করতে পারছি, বিষয়টি আমাকে সত্যিই বিস্মিত করে।
আমি আশা করি, পাঠকদের কাছে এ বছরের প্রকাশনাটিও গ্রহণযোগ্য হবে এবং তারা অ্যাওয়ার্ডস প্রাপ্তদের সাফল্যেও কথা জানতে পারবেন।

গালা ডিনারে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট অতিথি, সম্মানিত ব্যক্তিত্ব, সেলিব্রিটি ও কমিউনিটির প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের অংশগ্রহণে উদযাপিত হবে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সাফল্য, বৈচিত্র্য ও অবদান।

উল্লেখ্য, ব্রিটিশ বাংলাদেশি হুজহু অতীতেও বিভিন্ন মহল থেকে স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও কমিউনিটি নেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন- কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাস পাশা,  ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, তাজ চৌধুরী, মাহবুব রহমান, শাহ ইউসুফ, রাজিব হাসান,   চ‍্যানেল এস এর মোস্তাক বাবুল, সাংবাদিক রহমত আলী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, আয়শা চৌধুরী, কাউন্সিলর সৈয়দা চৌধুরী, সাংবাদিক আব্দুল আহাদ চৌধুরী বাবু, নিকিতা মালানচান্দানি মেরিডিয়ান গ্র্যান্ডের পরিচালক, জায়মাহ চ‍্যারিটির ট্রাস্টি মিস ইমেন বাহা, এনার্জি সলিউশনের বদরুল আই সিদ্দিকী, এসিসি টেক্স কনসালটেন্সির প্রতিষ্ঠাতা তপন সাহা, স্কয়ার মাইল ইন্স্যুরেন্স সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জান নাইটস, ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ম্যানেজার ডেভিড রয়স্টন এবং সালাম প্যালেস (হলিডে হোম)-এর স্বত্তাাধিকারী আবদুস সালাম শেখ।

ব্রিটিশ বাংলাদেশি হুজহু-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনোয়ার মিয়া, ব্যারিস্টার নাদিয়া আলী, মোহাম্মদ আলী, ফারুক মিয়া এমবিই, হাফসা নূর ও শিহাব হুসেনসহ অন্যরা।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন প্রয়োজন : হুমায়ুন কবির

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন প্রয়োজন : হুমায়ুন কবির

যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

ফ্রান্সে প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেন বিএনপি নেতাদের মতবিনিময়

কুয়ালালামপুরে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’ মালয়েশিয়ার পর্যটকদের বাংলাদেশে আসার আহ্বান

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com