Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের প্রতিনিধিদল

Md Sharif Hossainbyমো. শরীফ হোসেন
September 20, 2026- 6:08 pm
in অর্থনীতি, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশটির বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রপ্তানি বাড়ানো এবং বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে মালয়েশিয়া সফরে যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ৩৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সফর করবে। সফরকালে বাংলাদেশি উদ্যোক্তারা দেশটির ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা এবং ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ পাবেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন ডিসিসিআইয়ের প্রতিনিধিদলের সফরের সব কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা দিচ্ছে।

সফরের অংশ হিসেবে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা ও ব্যবসায়ীদের মধ্যে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশনে অংশ নেবে ডিসিসিআই প্রতিনিধিদল।

এসব বিটুবি বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা মালয়েশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ পাবেন। একই সঙ্গে বাংলাদেশি পণ্যের জন্য মালয়েশিয়ার বাজারে নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে।

এ ছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’-এ অংশ নেবে ডিসিসিআই প্রতিনিধিদল। মেলায় বাংলাদেশি ব্যবসায়ীরা মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের হালাল শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে যোগাযোগের সুযোগ পাবেন।

সফরকালে মালয়েশিয়া সরকারের পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়ং কিং সিং এবং উপ-অর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে ডিসিসিআই নেতাদের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মালয়েশিয়ায় কর্মরত মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি। ২০২৫-২৬ অর্থবছরে এসব বাংলাদেশি শ্রমিক মোট ৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছেন।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে ২ দশমিক ২৯৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ২৮২ মিলিয়ন মার্কিন ডলার।

বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগও রয়েছে। দেশটির উদ্যোক্তারা ইতোমধ্যে বাংলাদেশে ৭৫৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল, নির্মাণ এবং টেক্সটাইলসহ বিভিন্ন খাতে এসব বিনিয়োগ রয়েছে।

ডিসিসিআইয়ের এবারের সফরের মধ্য দিয়ে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য মালয়েশিয়ার বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির চেষ্টা করা হবে। একই সঙ্গে মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তোলার বিষয়টিও সফরের অন্যতম লক্ষ্য।

চার দিনের সফর শেষে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের প্রতিনিধিদল আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে।

এমএমএইচ/আরএফ

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা

আজকের স্বর্ণের দাম: ২০ সেপ্টেম্বর ২০২৬

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

সর্বশেষ সংবাদ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন

স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন

স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com