
এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের নারী দল। অভিষেকটা সুখকর হয়নি। পুল ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে চারবারের এশিয়ান গেমসের স্বর্ণজয়ী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
প্রথম ও তৃতীয় কোয়ার্টারে চারটি করে গোল করে চীন। দ্বিতীয় কোয়ার্টারে তিনটি এবং শেষ কোয়ার্টারে আরও দুটি গোল করে তারা।
চীনের হয়ে সর্বোচ্চ তিনটি গোল করেন ঝং জিয়াকি। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই করেন দুটি করে গোল। এছাড়া লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একটি করে গোল করেন।
এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।







