Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
September 20, 2026- 12:07 pm
in দেশ, ফোকাস, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশে সফররত চীন নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চীনা নৌবাহিনী জাহাজ পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনী দুই জাহাজের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়সহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা জাহাজ দুটির কমান্ডিং অফিসার ও কর্মকর্তা-নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এছাড়াও, আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও নৌ-সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

একইসঙ্গে, এ ধরনের সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এছাড়াও চীনা নৌবাহিনী জাহাজ বাংলাদেশের জলসীমা ত্যাগকালে যৌথ মহড়া PASSEX এ অংশগ্রহণ করবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা

সর্বশেষ সংবাদ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন

স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন

স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com