Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

কামাল আতাতুর্কের পর যেভাবে তুরস্কের একচ্ছত্র নেতায় পরিণত হন এরদোগান

সারা মেহজাবিনbyসারা মেহজাবিন
September 18, 2026- 8:02 pm
in আন্তর্জাতিক, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সাধারণ পরিবার থেকে উঠে আসা রিসেপ তাইয়্যেপ এরদোগান আজ তুরস্কের রাজনীতির অন্যতম পরাক্রমশালী নেতা। টানা ২২ বছর ধরে দেশ শাসন করে তিনি আধুনিক তুরস্কের জনক মুস্তফা কামাল আতাতুর্কের পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর শাসকে পরিণত হয়েছেন।

একের পর এক রাজনৈতিক সংকট পার করে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হয়ে নিজের ক্ষমতা ধরে রেখেছেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করা ও প্রতিপক্ষকে কোণঠাসা করার গুরুতর অভিযোগ উঠেছে। তার মূল প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোলুকে বিরোধী দল আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করা মাত্রই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন লাখ লাখ মানুষ। ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্বও এরদোগানের এই পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকেই এরদোগান নিজেকে সব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন। প্রথমে ২০০৩ সালে প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে ২০১৪ সালে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তিনি তুরস্ককে এক শক্তিশালী আঞ্চলিক পরাশক্তিতে রূপ দেন। একদিকে পশ্চিমা প্রতিরক্ষা জোট নেটোর সদস্য হয়েও তিনি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করছেন, অন্যদিকে ইউরোপীয় রাজনীতির মুখোমুখি দাঁড়িয়ে নিজস্ব বলয় তৈরি করেছেন।

১৯৫৪ সালে জন্ম নেওয়া এরদোয়ান ছেলেবেলায় লেবুর শরবত ও রুটি বিক্রি করে বাড়তি আয় করতেন। ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনার পাশাপাশি কিছুদিন পেশাদার ফুটবলও খেলেছেন। নব্য-ইসলামপন্থী রাজনীতিতে যোগ দিয়ে ১৯৯৪ সালে তিনি প্রথম ইস্তাম্বুলের মেয়র হন। তবে একটি কবিদের ধর্মীয় কবিতা আবৃত্তির কারণে বর্ণবাদী উস্কানির অভিযোগে তাকে কিছুদিন জেল খাটতে হয় এবং মেয়র পদ হারাতে হয়।

পরবর্তীতে ২০০১ সালে তিনি নতুন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) গঠন করেন এবং ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হন। তার প্রথম দশকে দেশে বিপুল অর্থনৈতিক সাফল্য আসে, যা লাখ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করে। তবে ২০১৩ সালের গাজি পার্ক আন্দোলন এবং পরবর্তীতে অনুসারীদের সঙ্গে বিরোধ তৈরি হলে তিনি আরও কড়া হাত শাসন চালাতে শুরু করেন।

ক্ষমতায় আসার পর থেকে ধর্মনিরপেক্ষতার কড়াকড়ি শিথিল করে হিজাব পরা সহজ করা এবং বিখ্যাত আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরের মাধ্যমে তিনি সাধারণ মুসলিমদের মন জয় করেন।

২০১৭ সালের বিতর্কিত গণভোটে দেশের সংবিধান বদলে প্রেসিডেন্ট পদকে সীমাহীন ক্ষমতা দেন তিনি। বর্তমানে নির্বাচনে জিতে টিকে থাকলেও ইস্তাম্বুল ও আঙ্কারার মতো বড় শহরগুলোতে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী নেতাদের রাজনীতি থেকে সরিয়ে তিনি নিজের রাজত্ব অব্যাহত রাখছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

মধ্যবর্তী নির্বাচনে হেরে ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন?

খেলার মাঠে সংঘর্ষ, ৩০ বছর বয়সেই প্রাণ হারালেন স্প্যানিশ স্ট্রাইকার

‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত

সর্বশেষ সংবাদ

অনেকবার থাইল্যান্ড গেলেও এবারের ভ্রমণ ছিল অন্য রকম ফুকেটের সমুদ্র থেকে ব্যাংককের নগরজীবনের গল্প

অনেকবার থাইল্যান্ড গেলেও এবারের ভ্রমণ ছিল অন্য রকম ফুকেটের সমুদ্র থেকে ব্যাংককের নগরজীবনের গল্প

মৌসুমী সংক্রমণ না কি অ্যালার্জি? যেভাবে বুঝবেন

মৌসুমী সংক্রমণ না কি অ্যালার্জি? যেভাবে বুঝবেন

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com