Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

byমো মুসিউর রহমান
September 19, 2026- 1:34 pm
in আন্তর্জাতিক, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দীর্ঘ প্রায় দেড় বছরের কূটনৈতিক টানাপোড়েনের পর গ্রিনল্যান্ডকে ঘিরে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। নতুন চুক্তির আওতায় আর্কটিক অঞ্চলের এই দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বী কোনো দেশ সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ পাবে না। খবর রয়টার্সের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আমার নির্দেশনায় মার্কিন প্রতিনিধিরা ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, যেন এটি নিশ্চিত করা যায় যে—গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে গ্রিনল্যান্ডে যা যা কিছু করা প্রয়োজন, সেসব করার পূর্ণ এখতিয়ার যুক্তরাষ্ট্রের চিরকাল থাকবে।

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা অঞ্চলে অবস্থিত হলেও এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রায় ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপে বসবাস করেন প্রায় ৫৭ হাজার মানুষ, যাদের বড় অংশই ইনুইট জনগোষ্ঠীর সদস্য। একই সঙ্গে তারা ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিক।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। তবে সেই ধারণার বিরোধিতা করে আসছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয়ই। শেষ পর্যন্ত মালিকানা পরিবর্তনের পরিবর্তে নিরাপত্তা ও সামরিক সহযোগিতাকেন্দ্রিক একটি সমঝোতায় পৌঁছেছে তিন পক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নির্মাণ এবং সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার পথ উন্মুক্ত হয়েছে।

ট্রাম্পের বক্তব্যে এমন ইঙ্গিতও পাওয়া গেছে যে, আলোচনার ফলাফলে তিনি সন্তুষ্ট এবং অন্তত নিকট ভবিষ্যতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করার অবস্থান থেকে সরে আসতে পারেন। যদিও তিনি চুক্তির বিস্তারিত প্রকাশ করেননি, তবে জানিয়েছেন যে শিগগিরই দ্বীপটিতে বড় আকারের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলা হবে। বর্তমানে গ্রিনল্যান্ডের দুর্গম উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন স্পেস ফোর্সের একটি ঘাঁটি রয়েছে।

চুক্তি নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বহুদিনের একটি স্বপ্ন অবশেষে পূর্ণ হলো।

এদিকে চুক্তি স্বাক্ষরের পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসেনের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই সমঝোতা উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা আরও জোরদার করবে।

অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যঁ-ফ্রেডরিক নিলসেন পৃথক এক বিবৃতিতে বলেন, নতুন এই চুক্তি নিউজিল্যান্ডের স্বার্থ এবং আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্কে এই আর্কটিক দ্বীপের অংশগ্রহণকে স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের সবার জন্য লাভজনক।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব

এমআইইজেড পরিদর্শন করলো জার্মান পার্লামেন্টারি ডেলিগেশন

এমআইইজেড পরিদর্শন করলো জার্মান পার্লামেন্টারি ডেলিগেশন

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ

৫ ছক্কা হজম করলেন মিরাজ, ২০৬ করেও বিদায় নিল তার দল

সর্বশেষ সংবাদ

পর্যটন মেলায় শীতের ভ্রমণ ধরতে হোটেল-মোটেলের ছাড়ের ছড়াছড়ি

পর্যটন মেলায় শীতের ভ্রমণ ধরতে হোটেল-মোটেলের ছাড়ের ছড়াছড়ি

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব

নতুন পে-স্কেল : বেতন সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

নতুন পে-স্কেল : বেতন সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

এমআইইজেড পরিদর্শন করলো জার্মান পার্লামেন্টারি ডেলিগেশন

এমআইইজেড পরিদর্শন করলো জার্মান পার্লামেন্টারি ডেলিগেশন

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com