Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

Kaler Patrikabyঅনলাইন ডেস্ক
September 28, 2026- 12:25 pm
in আন্তর্জাতিক, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানকার ধ্বংসস্তূপ থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে উদ্ধার করা হয়েছিল বলে দাবি করেছেন দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য মোহসেন হায়দারি।

কাতারের টেলিভিশন চ্যানেল আল আরাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

হায়দারির দাবি, এর আগে হামলায় আহত হওয়ার পর মোজতবা খামেনিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তেহরানের আরও দুটি হাসপাতালের সঙ্গে ওই হাসপাতালেও হামলা হয়। তিনি বলেন, তৃতীয় হাসপাতালটি ধ্বংসস্তূপে পরিণত হলে সেখান থেকেই খামেনিকে উদ্ধার করা হয়।

এরপর ৫৬ বছর বয়সি খামেনিকে একটি গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। হামলার পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি এবং জনসম্মুখে কোনো বক্তব্যও দেননি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা চলছে।

হায়দারি মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কেও কিছু তথ্য দিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের কার্যালয়ও হামলার শিকার হয়েছিল বলে দাবি করা হয়েছে। কুম শহরে সংস্থাটির সচিবালয়ে হামলায় আটজন নিহত হন এবং নেতৃত্ব নির্বাচনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়ে যায়।

এরপর সদস্যরা কাগজে গোপনে ভোট দেন এবং নিরাপদ একটি স্থানে নিয়ে গিয়ে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে হায়দারি জানান।

তিনি জানান, মোজতবা খামেনির নাম প্রথম প্রস্তাব করেন তিনিই।

হায়দারির দাবি, ভোটের আগে সদস্যদের জানানো হয়েছিল যে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার মতো শারীরিক অবস্থায় আছেন এবং ধর্মীয় ও নেতৃত্বের প্রয়োজনীয় যোগ্যতাও তার রয়েছে।

মোট ৫৯টি ভোটের মধ্যে মোজতবা খামেনি ৫০ ভোট পান। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮ ভোট এবং একজন সদস্য ভোটদানে বিরত থাকেন।

হায়দারির দাবি, নির্বাচনের ঘোষণা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার না হওয়া পর্যন্ত মোজতবা নিজেও জানতেন না যে তিনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন।

হায়দারি মোজতবা খামেনিকে ‘আড়ালের মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক পদ ছিল না বলে দাবি করেন তিনি।

তবে মোজতবা তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মোজতবা খামেনির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী হামলায় খামেনির মুখে গুরুতর আঘাত লেগে থাকতে পারে।

তবে এসব তথ্য ও দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলার পর থেকে তার অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে নানা ধরনের প্রতিবেদন ও জল্পনা রয়েছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা

তিন দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

এটা অনাকাঙ্ক্ষিত, আশা করি সালমান মুক্তাদির সত্য তুলে ধরবেন: রাশেদ খাঁন

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

তিন দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা

তিন দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com